‌ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৮৬ জন, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

‌ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৮৬ জন, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে লকডাউন হওয়া সত্ত্বেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে শেষ ২৪ ঘণ্টায় ৩৮৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

দেশে বাড়ছে করোনা

দেশে বাড়ছে করোনা

কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন সফদরজঙ্গ হাসপাতালের দুই আবাসিক চিকিৎসকও। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মিরাটের এক বাসিন্দা। এ নিয়ে উত্তরপ্রদেশে ২ জন কোভিড-১৯-এ মারা গিয়েছে। দেশদুড়ে করোনার রোগী বেড়েই চলেছে, যা নিয়ে উদ্বিগ্ন রয়েছে কেন্দ্র সরকার। এরই মধ্যে জয়পুরের রামগঞ্জ এলাকাতে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। রাজস্থানে মোট ১০৬টি করোনা কেস দেখা গিয়েছে। দেশের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, এখানে মোট ৩২৫ জন আক্রান্ত, যার মধ্যে নিশ্চিত কেসের সংখ্যা ২৭৪ ও সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন এবং মৃত ১২ জন। মহারাষ্ট্রের পরই দ্বিতীয় নম্বরে রয়েছে কেরল, এখানেও মোট সংখ্যা ২৪১ জন, তার মধ্যে নিশ্চিত কেস ২১৫টি, সুস্থ হয়ে উঠেছেন ২৪ ও মারা গিয়েছেন ২ জন। ১৫ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে মোট সংখ্যা ২৭ জন, ২১ জন নিশ্চিত কেস ও মারা গিয়েছে ৬ জন।

পাকিস্তানকে সহায়তা রাষ্ট্রপুঞ্জের

পাকিস্তানকে সহায়তা রাষ্ট্রপুঞ্জের

কোভিড-১৯ সঙ্কটে পাকিস্তানকে ত্রাণ সহায়তা করার জন্য আলোচনা করবে রাষ্ট্রপুঞ্জ। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের প্রধান পম্পিও ও জয়শঙ্কর এ বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। ইসিবি মহামারির প্রভাবকে প্রতিরোধ করতে ৬১ মিলিয়ন প্যাকেজ ঘোষণা করেছে, আপাতত কোনও বেতন কাটা হবে না বলে জানা গিয়েছে। তবে কাশ্মীরে জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞাগুলি কার্যকর রয়েছে।

মুসলিমদের করোনা পরীক্ষার জন্য এগিয়ে আসতে বলা হয়েছে

মুসলিমদের করোনা পরীক্ষার জন্য এগিয়ে আসতে বলা হয়েছে

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে যাঁরা তাবলিঘি জামাতে (‌দিল্লির নিজামুদ্দিনে) ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁরা এগিয়ে এসে যেন কোভিড-১৯-এর পরীক্ষা করিয়ে নেন। তামিলনাড়ু রয়েছে তৃতীয় নম্বরে। এখানে মোট ১২৪ জনের মধ্যে নিশ্চিত কেস ১১৭টি, সুস্থ হয়ে উঠেছেন ৬ জন ও মারা গিয়েছেন একজন। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+