রেকর্ড সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে পুনে, একদিনেই আক্রান্ত ১২ হাজার

রেকর্ড করোনা সংক্রমণের জেরে উদ্বেগ বাড়াচ্ছে পুনে

ভারতে পা রাখার পর প্রথম এত বড় মাত্রায় সংক্রমণ ছড়াল করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল এক লক্ষের গণ্ডি। অন্যদিকে গোটা দেশের মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র। মুম্বইয়ের পাশাপাশি ভয়াবহ অবস্থা পুনেরেও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে রবিবার সারাদিনে শুধুমাত্র পুনেতেই করোনার কবলে পড়েছেন ১২ হাজার ৪৯৪ জন। আর তাতেই নতুন করে বাড়ছে আশঙ্কা।

নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পুনে

নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পুনে

এদিকে মোট আক্রান্তের মধ্যে পুনের পুরসভা এলাকায় গতকাল করোনার কবলে পড়েছেন ৬ হাজার ২২৫ জন। অন্যদিকে পিসিএমসি-তে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮২। পাশাপাশি গ্রামীণ এলাকায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৭জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬৪ জন। তার মধ্যে ৪১ জনই পুর এলাকার। সব মিলিয়ে গোটা জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৭।

শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বাড়ছে করোনা সংক্রমণ

শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বাড়ছে করোনা সংক্রমণ

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৩০ হাজার ৩৫১ জনের নমুণা পরীক্ষা হয়েছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি এখনও পর্যন্ত মোট ৫৮ হাজার ৪৩৫ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা যাচ্ছে। তার মধ্যে ৩৫ হাজারের বেশি মানুষ পুর এলাকার। ৪ হাজারের কাছাকাছি মানুষ গ্রামীণ এলাকার। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ হাজার ৬৫৯। একইসাথে শুধুমাত্র রবিবারই সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৫৬৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪.৮৬ লক্ষ।

একনজরে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

একনজরে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

অন্যদিকে গোটা মহারাষ্ট্রে এই মূহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষ ১০ হাজারের বেশি। সক্রিয় রোগীর সংখ্যা সেখানে ৪ লক্ষ ৩০ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ২৫ লক্ষ ২২ হাজারের বেশি মানুষ। এদিকে গোটা রাজ্যের মধ্যে করোনা তালিকায় শীর্ষে রয়েছে পুনেই। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজারের বেশি। মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,৮০৩।

বাড়ছে টিকাকরণের গতি

বাড়ছে টিকাকরণের গতি

অন্যদিকে পুনে, মু্ম্বইয়ের পর মহারাষ্ট্রের করোনা তালিকায় রয়েছে নাগপুর, থানে, নাসিক। অন্যদিকে গতকাল গোটা রাজ্যে করোনার কবলে পড়েছেন ৫৭ হাজার,০৭৪ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৫০৮। মারা গিয়েছেন ২২২। গোটা রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৯৮৮। অন্যদিকে ৪ তারিখ রাজ্যজুড়ে ৩ লক্ষ ৩২ হাজার ৬৭৭ জনের টিকাকরণ হয়েছে বলেো জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+