হায়রে এনআরসি! ভারতীয় সেনাবাহিনীর তিন ফৌজি ভাইয়েরও নাম নেই চূড়ান্ত তালিকায়

এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন তিন ফৌজি ভাই। পশ্চিম আসামের যে পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে দেশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করে চলেছেন, তাঁদেরই নাম নেই চূড়ান্ত এনআরসির তালিকায়।

এনআরসি চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন তিন ফৌজি ভাই। পশ্চিম আসামের যে পরিবারের সদস্যরা বছরের পর বছর ধরে দেশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করে চলেছেন, তাঁদেরই নাম নেই চূড়ান্ত এনআরসির তালিকায়। ভারতীয় সেনার নাম নাগরিকত্বের তালিকায় না থাকা এনআরসিকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল।

হায়রে এনআরসি! তিন ফৌজি ভাইয়েরও নাম নেই চূড়ান্ত তালিকায়

অসমের ভারতীয় নাগরিকদের বৈধতা দিতে গিয়ে সেনাবাহিনীর সদস্যদেরও বাতিলের খাতায় ফেলে দিল বিজেপিশাসিত সরকার। উল্লেখ্য, শনিবার চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার পর জানা যায় এই তালিকায় নাম লেখাতে ব্যর্থ হয়েছেন ১৯ লক্ষ আবেদনকারী। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৪০ লক্ষ মানুষ।

প্রশাসনের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, মোট ৩,৩০,২৭,৬৬১ জন লোক এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে ৩,১১,২১,০০৪ জন এই তালিকায় স্থান পেয়েছেন। বাদ পড়েছে ১৯,০৬,৬৫৭ জনের নাম। যাঁদের নাম এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ১২০ দিন সময় দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে অসম তিন ফৌজি ভাইকেও আবেদন করতে হবে ট্রাইবুন্যালে। তারপর তাঁরা বৈধ নাগরিকের তকমা ফিরে পেতে পারেন। শুধু তাঁরাই নন, এই জাতীয় বৈধ নাগরিকত্বের তালিকায় নাম তুলতে ব্যর্থ হয়েছেন কারগিল যুদ্ধের এক বীর জওয়ানও। যিনি নিজের জীবন বিপন্ন করে দেশের প্রতিরক্ষার স্বার্থে যুদ্ধ করে এলেন এনআরসির প্রকোপে তিনিই হয়ে গেলেন 'বিদেশি'।

বারাপোতার বাসিন্দা সহিদুল শেষপর্যন্ত এই তালিকায় স্থান পেলেও তাঁর ভাই দেলবার ও মিজানুরের নাম ওঠেনি এনআরসির তালিকায়। ২০১৮-র ১৯ এপ্রিল সহিদুল ট্রাইব্যুনালে তাঁর নথি দায়ের করেছিলেন। তাঁর পরিবারের সকল সদস্যের বিবরণও অন্তর্ভুক্ত করেছিলেন।

সহিদুল যখন জলপাইগুড়ির বিনাগুড়ি পোস্টে সুবেদার ছিলেন, তখন দেলবার ছিলেন লখনউয়ে। ভারতীয় সেনাবাহিনীর সিপাহী ছিলেন তিনি এবং মিজানুর চেন্নাইয়ে কর্মরত সিআইএসএফের কনস্টেবল। সহিদুলের রুস্তম ও ড্যানিশ নামে আরও দুই ভাই রয়েছে, তাঁরা দুজনই স্থানীয় ব্যবসায়ী। তাঁদের নাম এনআরসির তালিকায় রয়েছে। তবে ড্যানিশের কন্যা সুমাইয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি এনআরসিতে। যদিও তাঁর স্ত্রী নাজমার নাম তালিকায় স্থান পেয়েছে। তালিকা থেকে তাঁদের মা খুদেজা বেগমের নামও বাদ পড়েছে। এই তালিকা দেখে হতবাক সহিদুল ও তাঁর পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+