৪ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের মুখে মুম্বই, ফের লকডাউন পথে হাঁটতে চলেছে বাণিজ্য নগরী?

৪ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের মুখে মুম্বই, ফের লকডাউন পথে হাঁটতে চলেছে বাণিজ্য নগরী?

গোটা দেশের পাশাপাশি হু হু করে করোনা সংক্রমণ বেড়েঅ চলেছে মুম্বইয়ে। এমমকী গোটা মহারাষ্ট্রের চিত্রটিও কম বেশি এক। এদিকে গতকালই শুধুমাত্র মুম্বইতে দেড় হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মেলে। এমতাবস্থায় করোনা ঠেকাতে ফের নতুন করে লকডাউনের বিষয়ে ভাবনা চিন্তা করছে প্রশাসন। যা নিয়ে উদ্বেগ বাড়ছে মুম্বইবাসীর মধ্যে।

কী বলছেন পৌরসভার আধিকারিকেরা?

কী বলছেন পৌরসভার আধিকারিকেরা?

এদিকে লকডাউন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিএমসির অতিরিক্ত পৌর কমিশনার সুরেশ কাকানী বলেন, " এখনও পর্যন্ত আমাদের এই ধরণের কোনও পরিকল্পনা নেই। তবে অবশ্যই যদি করোনা আক্রান্তের সঙ্গে এরকমভাবে বাড়তে থাকে তবে লকডাউন ছাড়া আমাদের কাছে কোনও রাস্তাই খোলা থাকবে না। এই ক্ষেত্রে নাগরিকরা যদি আমাদের সমর্থন না করে থাকেন তখন ভিন্ন উপায়ের কথা ভাবা যেতে পারে। তবে এই সিদ্ধান্তটি উপযুক্ত সময়ে নেওয়া হবে। "

৪ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের মুখে মুম্বই

৪ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের মুখে মুম্বই

শেষ কয়েকদিন ধরেই মুম্বইয়ে দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। বিগত ৪ মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের মুখে পড়েছে বন্দর শহর। সেই পরিস্থিতিতে নানারকম কড়াকড়ি করেছে প্রশাসন। এমতাবস্থায় আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে শহরে সংক্রমণের মাত্রা না কমে, তা হলে ফের লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন উদ্ধব সরকারের এক মন্ত্রী। তবে এই বিষয়ে পৌরসভার আধিকারিকা খানিক ভিন্ন সুরে কথা বললেও লকডাউন নিয়ে যাতে নতুন করে বিতর্ক তৈরি না হয় সেই বিষয়টিও সরকার ভাবনা চিন্তা করছে বলে মত অনেকের।

সরকারি ভাবে চলছে প্রচারাভিযান

সরকারি ভাবে চলছে প্রচারাভিযান

এদিকে বৃহঃষ্পতিবারও ফের বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সতর্ক হওয়ার আবেদন জানানো হয়। এমনকী যথাযথ ভাবে করোনা বিধি না মানলে কোনোভাবেই যে করোনা যুদ্ধে জয়লাভ সম্ভব নয় তা বোঝানোর চেষ্টা করা হয়। যদি সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, নিয়মিত মাস্ক পরেন তবেই সত্যিকারের করোনা মুক্তি সম্ভব বলেও প্রচার করা হয় বিএমসির তরফে।

 একনজরে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

একনজরে মহারাষ্ট্রের করোনা পরিসংখ্যান

অন্যদিকে ধীরে ধীরে আবার করোনা পরীক্ষার পরিমাণ বাড়িয়ে দেওয়ার বিষয়েও জোর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি করোনার টিকা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও নতুন পরিকল্পনার কথা ভাবছে মহারাীষ্ট্র সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। সক্রিয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+