পজিটিভ কেসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় সুস্থতার হার, জানাল স্বাস্থ্য মন্ত্রক
একদিকে যেমন চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণের বৃদ্ধি ঠিক অন্যদিকে স্বস্তি দিচ্ছে এই মারণ রোগ থেকে সুস্থ হয়ে ওঠার হার। সোমবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাসে দেশে রোগীর সুস্থ হওয়ার হার পৌঁছেছে ৭৫.২৭ শতাংশে। এর মধ্যে আবার গত ২৪ ঘণ্টায় ৫৭,৪৬৯ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২৩ লক্ষ ৩৮ হাজার। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের সক্রিয় আক্রান্তের তুলনায় করোনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা তিনগুণ বেশি। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬১,৪০৮ জন হওয়ার ফলে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩১,০৬,৩৪৮। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৭,৫৪২–এ, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩৬ জনের।
দেশে মোট সংক্রমণের মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০,৭৭১, যা মোট কেস লোডের ২২.৮৮ শতাংশ নিয়ে গঠিত। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্রমাগত করোনায় সুস্থতার হার বৃদ্ধির কারণ এটাই ইঙ্গিত দিচ্ছে যে দেশে করোনা কেসের বোঝা হ্রাস পাচ্ছে এবং মোট পজিটিভ কেসের সংখ্যা রয়েছে ২২.৮৮ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে যে দেশের মৃত্যুর হারও হ্রাস পেয়েছে। করোনায় মৃতের হার নেমে এসেছে ১.৮৫ শতাংশে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে কম।












Click it and Unblock the Notifications