মন কী বাত অনুষ্ঠানে মিলখা সিংকে শ্রদ্ধার্ঘ মোদীর, জাতির উদ্দেশে দিলেন ভ্যাকসিন নিয়ে বড় বার্তা
রবিবার, ৭৮ তম 'মন কি বাত' অনুষ্ঠান নিয়ে রেডিওতে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সকাল ১১টায় শুরু হয়েছে এই মন কি বাত অনুষ্ঠান। সম্প্রতি ভ্যাকসিনেশনে বিশ্বের অগ্রণী দেশ হয়েছে ভারত। তারপরই দেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্য৷ করোনা কালে দেশের সাধারণ মানুষকে বার্তাদিতে 'মন কি বাত' অনুষ্ঠানকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

মন কি বাত- এ টোকিও অলিম্পিক
টোকিও অলিম্পিকে ভাগ নিতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের কথা বলে ৭৮ তম মন কি বাত শুরু করেন মোদী৷ একইসঙ্গে সদ্য প্রয়াত দৌড়বিদ মিলখা সিং-কেও স্মরণ করেন প্রধানমন্ত্রী। এরপর এক এক করে বলেও কিভাবে দেশের নানা প্রান্তের গরীব বাড়ি থেকে দৌড়বিদ, তীরন্দাজ, জ্যাভলিন থ্রোয়ার, বক্সাররা উঠে এসেছেন। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে তাঁরা কিভাবে পৌঁছেছেন টোকিও অলিম্পিক পর্যন্ত৷ নিজের সংক্রিপ্ত বক্তব্যে তীরন্দাজ দীপিকা কুমারী থেকে দৌড়বিদ প্রিয়ঙ্কার মতো কয়েকজন অ্যাথলিটের নামও নেন প্রধানমন্ত্রী।

মন কি বাতে-এ ভ্যাকসিন
টোকিও অলিম্পিক ও দেশের কৃতি ক্রিড়াবিদদের নিয়ে কথা বলার পর দেশের করোনা সংক্রমণ এবং ভ্যাকসিনেশন নিয়ে কথা বলেন মোদী৷ মন কি বাতে-এর মাধ্যমে সারা দেশের মানুষকে ভ্যাকসিন নিয়ে সচেতন করার চেষ্টা করেন৷ কোভিড ভ্যাকসিন নিয়ে চলা অপপ্রচার রুখে সচেতনতা গড়ে তোলার জন্য মধ্যপ্রদেশের একটি গ্রামের মানুষদের সঙ্গে রেডিওর মাধ্যমে কথাও বলেন নরেন্দ্র মোদী। গ্রামটির বাসিন্দা রাজেশ প্রধানমন্ত্রীকে জানান, তিনি এখনও ভ্যাকসিন নেননি। কারণ সবাই বলাবলি করছেন ভ্যাকসিন নিলে মানুষ মারা যাচ্ছে কিংবা অন্য বড় শরীর খারাপ হচ্ছে৷ খুবই সহজভাবে রাজেশের ভয় কাটিয়ে তাঁকে ভ্যাকসিন নিতে উৎসাহ দেন মোদী৷ এবং তিনি নিজে ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান রাজেশকে। প্রধানমন্ত্রীকে মন কি বাত, অনুষ্ঠানে রাজেশ কথা দেন, তিনি নিজে ভ্যাকসিন নেবেন এবং গ্রামে ভ্যাকসিন নিয়ে মিথ্যে প্রচার রুখে সচেতনতা গড়ার কাজ করবেন৷

মন কি বাত-এ বর্ষাকাল
মন কি বাত-এ দেশে বর্ষাকাল ও জল সংরক্ষণ নিয়েও কথা বলেন মোদী। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বললেন বর্ষাকাল, 'শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যতের মানব সমাজের জন্যও বর্ষাকাল গুরুত্বপূর্ণ।' এরপরই জল সংরক্ষণের গুরুত্বের কথা বলেন দেশের প্রধানমন্ত্রী। এবং দেশের বিভিন্নপ্রাতে বেশ কিছু মানুষের সফল জলসংরক্ষণের কাহিনী তুলে ধরেন নিজের মন কি বাত, অনুষ্ঠানে৷

মন কি বাত- এ ভেষজ উদ্ভিদ
কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে দেশ। করোনা মহামারি রাজ্যে রাজ্যে মানুষের জীবন কেড়ে নিচ্ছে৷ এরকম মন কি বাত-এ অবস্থায় দেশের ভেষজ উদ্ভিদ নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, আয়ুর্বেদ মতে প্রত্যেক উদ্ভিদেই কিছু না কিছু ভেষজগুণ রয়েছে৷ আমাদের দেশ এরকম ভেষজ উদ্ভিদে পরিপূর্ণ। এই গাছগুলির সঠিক খোঁজ এবং পরিচর্যা ও চাষ আবাদ প্রয়োজন৷ গাছ গাছালি থেকে প্রাপ্ত ঔষধি আমারদের দৈনন্দিন জীবনকে রোগমুক্ত থাকতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications