কর্মসংস্থানের নিরিখে এখনও সর্বাধিক পিছিয়ে এসসি, এসটি, ওবিসিরা
মঙ্গলবার প্রকাশিত ইন্ডিয়া এক্সক্লুশন রিপোর্ট ২০১৮-১৯শে দেখা যাচ্ছে কর্মসংস্থানের নিরিখে এখনও সর্বাধিক ব্রাত্য সমাজেরে অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা।
মঙ্গলবার প্রকাশিত ইন্ডিয়া এক্সক্লুশন রিপোর্ট ২০১৮-১৯শে দেখা যাচ্ছে কর্মসংস্থানের নিরিখে এখনও সর্বাধিক ব্রাত্য সমাজেরে অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে অন্যান্য সম্প্রদায়ের তুলনায় কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সবথেকে বেশি বঞ্চিত হয়েছে এসসি,এসটি ও ওবিসি সম্প্রদায়ের মানুষেরা।

অন্যান্য সুবিধাভোগী সম্প্রদায় গুলির তুলনায় তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির মানুষদের চাকরির পাওয়ার সম্ভাবনাও সর্বাধিক কম। পাশাপাশি আগামীতে তাদের আয় সাধারণ শ্রেণীর লোকদের তুলনায় আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। ভারতের আর্থ সামাজিক প্রেক্ষাপটের দেশের অর্থনীতির চলমান গতিমানতার উপর এই ফলাফল বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কর্মসংস্থানের ক্ষেত্রে সমানাধিকারে প্রশ্নেও সর্বাধিক ব্রাত্য মুসলিম এবং নারীরা।
জাতীয় নমুনা জরিপ বা এনএসএসও-র অপর একটি তথ্যে দেখা যাচ্ছে সংগঠিত ক্ষেত্রে বেতনভুক কর্মচারীর ক্ষেত্রে দেশে সব থেকে কম প্রতিনিধিত্ব রয়েছে মুসলিমদের। পাশাপাশি শ্রম উৎপাদনের ক্ষেত্রে দেশে সর্বাধিক ব্রাত্য মহিলারা। কর্ম ক্ষেত্রে তাদের বিভিন্ন ক্ষেত্রে সর্বাধিক বেতন বৈষম্যের শিকার হতে হয় বলেও দাবি করা হয়েছে ওই রিপোর্টে।












Click it and Unblock the Notifications