তামিলনাড়ুতে পালাবদলের ঝড়, দিকে দিকে এগিয়ে ডিএমকে প্রার্থীরা
তামিলনাড়ুতে পালাবদলের ঝড়, দিকে দিকে এগিয়ে ডিএমকে প্রার্থীরা
বাংলার পাশাপাশি ভোট গণনা চলছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে। যদিও গণনার আগেই বুঝ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে পালা বদলের ইঙ্গিত ছিল স্পষ্ট। কার্যত তাই সত্যি করে সকাল থেকে শুরু হওয়া গণনায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ডিএমকে। পিছিয়ে পড়েছে এনডিএ। শেষ পাওয়া খবর অনুযায়ী তামিবভূমিতে ১৪১টি আসনে এগিয়ে ডিমকে। ৮৭ টি আসনে এগিয়ে এআইডিএমকে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ, এম করুণানিধি এবং জে জয়ললিতা বিহীন ভোটযুদ্ধ দেখল তামিলনাড়ু। করোনা আবহে এবারের নির্বাচন সেরাজ্যে ভোট পড়ে ৭২.৮১ শতাংশ। গত ৬ এপ্রিল এক দফায় সে রাজ্যে অনুষ্ঠিত হয় ১৬তম বিধানসভা নির্বাচন। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার ১১৮। এদিকে ভোটপর্ব শুরু হওয়ার আগে থেকেই রাজ্যে যে পালাবদলের ঝড় আসছে সেই ইঙ্গিত মিলছিল। অবশেষে সেই ইঙ্গিতই সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে নির্বাচন কমিশনের হিসাব বলছে এখনও পর্যন্ত চেপক আসনে এগিয়ে উদয়নিধি স্ট্যালিন। কোলাথুর আসনে এগিয়ে রয়েছেন খোদ ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। ডিএমকে প্রার্থীর কাছে পিছিয়ে পড়েছেন বিজেপির সেলিব্রিটি প্রার্থী খুশবু সুন্দর। অন্যদিকে কোয়েম্বাটুরে আবার এগিয়ে রয়েছেন তারকা প্রার্থী কমল হাসান। বোদিনায়াকানুর আসনে এগিয়ে বিদায়ী উপমুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়া বাসকার ভিরালিমলাই আসনে ৮,৩৩২ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications