ইসরো, নাসা পারেনি! চেন্নাইতে বসে কী করে ল্যান্ডার বিক্রমকে খুজলেন ইঞ্জিনিয়র?
শেষ পর্যন্ত চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের খোঁজ দিল নাসা। নাসা জানিয়েছে, তাদের উপগ্রহের এলআরও ক্যামেরায় বিক্রমের ধ্বংসাবশেষের ছবি ধরা পড়ছে। ভারতীয় কম্পিউটার প্রোগ্রামার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়র শানমুগা সুব্রহ্মমণ্যমের সাহায্যে এই ধ্বংসাবশেষের খোঁজ মেলে বলে জানায় নাসা।
|
নাসা, ইসরো পারেনি
নাসা আর ইসরো যা পারেনি, চেন্নাইতে বসে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড় থাকা ল্যান্ডার বিক্রমকে কী করে খুঁজলেন শানমুগা সুব্রহ্মমণ্যম। শুধুমাত্র নিজের ল্যাপটপ এবং একটি ইন্টারনেট সংযোগের মাধ্যমেই বিক্রম ল্যান্ডারের সন্ধান পাওয়া চেন্নাইয়ের ওই ইঞ্জিনিয়ার বলেন যে ল্যান্ডারটি সনাক্ত করতে তিনি প্রতিদিন প্রায় সাত ঘণ্টা করে কাজ করেছেন। তিনি বলেন, 'আমি ২ বর্গকিলোমিটার জায়গাকে নির্দিষ্ট করে সেখানেই বিক্রমের সন্ধান শুরু করি। এই কাজ করতে আমি শুধু আমার ল্যাপটপ ব্যবহার করেছি এবং সমস্ত ছবি ধরে ধরে অনুসন্ধান চালিয়েছি।'
|
'দুটি ল্যাপটপে এই দুটি ছবি পাশাপাশি রেখে তুলনা করি'
তিনি আরও বলেন, 'আমার দুটি ল্যাপটপে এই দুটি ছবি পাশাপাশি রেখে আমি তুলনা করি। একটি ল্যাপটপে পুরনো ছবি ছিল এবং অন্যটিতে নাসার প্রকাশিত নতুন ছবি ছিল।' তাঁকে এই অনুসন্ধানে সাহায্য করেছেন কিছু টুইটার এবং রেডডিট ব্যবহারকারীও।
|
'এটাই কি বিক্রম ল্যান্ডার?'
'এটাই কি বিক্রম ল্যান্ডার? অবতরণের জায়গা থেকে ১ কিলোমিটার দূরত্বে মনে হচ্ছে যেন এখানে অবতরণ করতে গিয়েই চাঁদের জমিতে ভেঙে পড়েছে সেটি?', ৩ অক্টোবর নাসা ও ইসরোকে ট্যাগ করে টুইট করেন শানমুগা। ১৭ নভেম্বর, ক্র্যাশ সাইটের আরও দুটি ছবি সহ আরও বিস্তারিত ব্যাখ্যা করে টুইট করেন তিনি।

হার্ড ল্যান্ডিং হওয়ায় দুঃখ প্রকাশ
মূলত মাদুরাইয়ের বাসিন্দা চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার শানমুগা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আইটি সেক্টরে কর্মরত। বিক্রম ল্যান্ডারের হার্ড ল্যান্ডিং নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'এটি বেশ বড় অভিযান ছিল তবে বিষয়টি দুঃখজনক কারণ আমরা সকলেই ল্যান্ডার বিক্রমের চন্দ্রপৃষ্ঠে নামার প্রত্যাশা করেছিলাম। আমি আশা করি ইসরো আবার সফলভাবে চন্দ্রযান ৩ এর পরিকল্পনা করবে এবং পরের বার চাঁদে অবতরণ করতে সক্ষম হবে দেশ।'












Click it and Unblock the Notifications