বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ নিয়ে মমতা-অভিষেকের সঙ্গে কথা! একাধিক পরিকল্পনা তৃণমূলের,সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ উত্তাল হতে পারে। দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল ইতিমধ্যেই জানিয়েছে তারা বেশ কিছু ইস্যু নিয়ে সংসদে আলোচনার দাবি জানাবে।

বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে ১৩ মার্চ সোমবার থেকে। সেই সময় তৃণমূল এলআইসি, এসবিআই এবং আদানি গোষ্ঠীর কথা তুলে ধরতে চলেছে সংসদের অধিবেশনে। এদিন এমনটাই ইঙ্গিত করেছেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন। তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনায় তিনি ছাড়াও হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।

তৃণমূল সরব হবে এলআইসি, এসবিআই নিয়ে

তৃণমূল সরব হবে এলআইসি, এসবিআই নিয়ে

এদিন ডেরেক ও'ব্রায়েন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এলআইসি এবং এসবিআই-এর সঙ্গে লক্ষ লক্ষ ভারতবাসীর সঞ্চয় জড়িত। বিষয়টি সংসদে উত্থাপন করবে তৃণমূল। এথানে উল্লেখ করা প্রয়োজন বাজেট অধিবেশনের প্রথমার্ধে এই দুই ইস্যুতে সংসদ উত্তাল হয়েছিল। বিরোধীদের প্রতিবাদে সংসদের কাজে বিঘ্ন ঘটে।

কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে

কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হচ্ছে

তিনি অভিযোগ করেন, বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমজিএনআরইজিএস এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দেওয়া হচ্ছে। কিন্তু সমাজের একটা বড় অংশের কাছে এই দুই কেন্দ্রীয় প্রকল্প যথেষ্টই গুরুত্বপূর্ণ। এছাড়াও তদন্তকারী সংস্থা এবং সাংবিধানিক সংস্থাগুলির অপব্যবহারের প্রতিও হাউসের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

কথা হতে পারে বিরোধীদলগুলির সঙ্গে

কথা হতে পারে বিরোধীদলগুলির সঙ্গে

তৃণমূল সাংসদ বলেছেন, হোলির কারণে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে এব্যাপারে এখনও বিস্তৃত আলোচনা করা হয়নি। তিনি বলেছেন, যে বিষয়গুলির কথা তৃণমূল বলছে, সেগুলি অন্য বিরোধী দলগুলির কাছেও উদ্বেগের।
প্রসঙ্গত বাজেট সেশনের প্রথমার্ধে কংগ্রেস আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে যেমন যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি করেছে, অন্যদিকে সমাদবাদী পার্টি, ডিএমকের মতো দলগুলি কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার এবং ফেডারেল কাঠামোর ওপরে আঘাতের অভিযোগ নিয়ে সরব হয়েছে।

আছে অন্য ইস্যুও

আছে অন্য ইস্যুও

তৃণমূল কংগ্রেস সংসদের অধিবেশনের এই অংশে দেশে ক্রমবর্ধমান বেকারত্বকে তুলে ধরারও পরিকল্পনা করেছে। এছাড়াও মহিলা সংরক্ষণ বিলের দাবিও ফের তুলতে চায়। প্রসঙ্গত লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের বিলটি ২০১০ সালে রাজ্যসভায় পাশ হয়েছিল। কিন্তু তা লোকসভা পাশ না হওয়ায় বাতিল হয়ে যায়।

সংসদের বাজেট সেশনের দ্বিতীয়ার্ধের অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+