প্রেমের খোঁজে ২০০০ কিলোমিটার পথ পাড়ি বাঘের
প্রেমের খোঁজে ২০০০ কিলোমিটার পথ পাড়ি বাঘের
করোনা আতঙ্ক, রাজনীতির কচকচানির মাঝে এবার এক অন্যরকম গল্পের খোঁজ। এ এক বাঘের প্রেমের গল্প। সত্যিকারের প্রেমের টানে মাঝে মাঝে বন্য প্রাণীরাও যা করে তা দেখে বিরমি খেতে পারেন পারারা রোমিওরাও।

টুইটার পোস্ট আইএফএস অফিসার প্রবীণ কাশওয়ানের
সূত্রের খবর, সঙ্গিনীর খোঁজে প্রায় ২০০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে মহারাষ্ট্রের মেলঘাটের একটি রয়্যাল বেঙ্গল টাইগার। আইএফএস অফিসার প্রবীণ কাশওয়ান সম্প্রতি এই বিষয়ে লিখে একটি বাঘের ছবি এবং তার গতিবিধির ম্যাপ প্রকাশ করেছেন তাঁর টুইটার প্রোফাইল থেকে।
তিপেশ্বর অভয়ারণ্যে থাকত বাঘটি
সূ্ত্রের খবর, বাঘটি আসলে থাকত তেলেঙ্গানার আদিলবাদের কাছে তিপেশ্বর অভয়ারণ্যে। সেখান থেকেই সঙ্গীনির খোঁজে এই সুদীর্ঘ পথ পেরিয়ে বর্তমানে সে এসে হাজির হয়েছে মহারাষ্ট্রের বুলধানার ধ্যানগঙ্গা জঙ্গলে। এই ধ্যানগঙ্গা জঙ্গলই মেলঘাট ব্যাঘ্র প্রকল্পের অংশ বলে জানা যাচ্ছে।
জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে তার গতিবিধিতে নজর
কিন্তু কী এই বাঘের গতিবিধি জানতে পারা গেল কীভাবে তা নিয়ে নিশ্চয় আপনার মনে প্রশ্ন জাগছে। উত্তরও আছে। আসলে ওই বাঘের গলায় একটি গলার বসিয়েছিলেন তিপেশ্বর জঙ্গলের বনরক্ষীরা। সেখান থেকে জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে বাঘটির গতিবিধি নজরে রাখেন তারা। এই প্রসঙ্গে প্রবীণ কাশওয়ান টুইটারে আরও বলেন, 'বাঘটি বন, জঙ্গল, নালা, মাঠ ও রাস্তা পেরিয়ে হেঁটেছে প্রায় ২০০০ কিলোমিটার পথ। ও দিনের বেলায় বিশ্রাম নিয়েছে আর গোটা রাত হেঁটেছে মনের মতো সঙ্গিনীর খোঁজে। ওর গোটা যাত্রাপথটাই মনিটর করা হয়েছে।'












Click it and Unblock the Notifications