সাহারানপুরে জনসভায় অবশেষে হিজাব নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

সাহারানপুরে জনসভায় অবশেষে হিজাব নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। সবথেকে বেশি আসন বিশিষ্ট রাজ্যটি লাইমলাইট কেড়ে নিয়েছে। করোনা আবহের মধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সাহারানপুরে জনসভা করেছেন নরেন্দ্র মোদী। স্বয়ং উপস্থিত থেকে এই জনসভা করেছেন তিনি। গোটা দেশ হিজাব বিতর্ক নিয়ে উত্তাল। বৃহস্পতিবারের জনসভায় এই বিষয়টি উত্থাপন করেছেন নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, সংখ্যালঘু মহিলাদের অধিকার ও উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু মহিলারা যাতে নির্যাতিত না হন, তার জন্য উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রয়োজন।

সংখ্যালঘুদের সমর্থনে মোদী

সংখ্যালঘুদের সমর্থনে মোদী

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে। এই দিনেই উত্তরপ্রদেশে উপস্থিত থেকেমোদী বলেছেন, 'তিন তালাক প্রথা থেকে সংখ্যালঘু মহিলাদের মুক্ত করেছে বিজেপি। এই পরিস্থিতিতে যখন সংখ্যালঘু মহিলারা বিজেপি সরকারকে সমর্থন করছে, তখন বিরোধীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। কিন্তু আমরা সকলেই সংখ্যালঘু মহিলাদের পাশে রয়েছি।'

 হিজাব কাণ্ডে তোলপাড়

হিজাব কাণ্ডে তোলপাড়

ঘটনার সূত্রপাত কর্নাটকের একটি সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে হিজাব পড়ে আসার কারণে ক্লাস রুমে ঢুকতে দেওয়া হয়নি ৬ কলেজ ছাত্রীকে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। বেশ কিছু সংগঠন ছাত্রীদের হিজাব পড়ে আসার ঘটনার বিরোধীতা করে। এরপর কয়েকজন যুবক গেরুয়া শাল পড়ে শ্রেণী কক্ষে ঢোকার চেষ্টা করে। তারপরেই শুরু হয় সংঘর্ষ। বিষয়টি নিয়ে কর্নাটক হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়েছে।

ফের পরিবারতন্ত্রের খোঁচা

ফের পরিবারতন্ত্রের খোঁচা

বৃহস্পতিবার সাহারানপুর থেকে বিরোধীদের পরিবারতন্ত্রের খোঁচায় বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন,উত্তরপ্রদেশের আগের সরকারগুলি কখনই তাদের পরিবারের বাইরে কিছু দেখেনি। তারা অন্য কাউকে পাত্তা দেয়নি। অতিমারির সময় যদি তারা ক্ষমতায় থাকত,তাহলে রাজ্যের জন্য রাখা নির্দিষ্ট করা করোনা ভ্যাকসিন বিক্রি হয়ে যেত অন্যত্র। নিজেদের প্রাপ্য ভ্যাকসিন পেতেন না। তিনি আরো বলেছেন, যদি কেউ বড় বড় প্রতিশ্রুতি দেয় তা আসলে ফাঁকা বুলি। আগের সরকারগুলি বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েও উত্তরপ্রদেশকে অন্ধকারে রেখেছিল।

যোগী সরকারের ঢালাও প্রশংসা

যোগী সরকারের ঢালাও প্রশংসা

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে বিজেপি সরকারকে প্রশংসিত করে তিনি বলেছেন, গরিবদের বাড়িঘর দেওয়ার পাশাপাশি ভাল হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশের ভালোর জন্য উত্তরপ্রদেশের বিজেপি সরকার অত্যন্ত প্রয়োজন।

 ডবল ইঞ্জিন দরকার মন্তব্য মোদীর

ডবল ইঞ্জিন দরকার মন্তব্য মোদীর

এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি সরকারের প্রয়োজন। করোনার মতো অতি চলাকালীন দরিদ্রদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বিজেপি সরকারের প্রয়োজন। উত্তরপ্রদেশে নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে তা জনকল্যাণমূলক। এখানেও তিনি বলেছেন ডবল ইঞ্জিন সরকার রাজ্যে অনেক ভালো কাজ করেছে। তিনি এর সঙ্গে যোগ করেছেন, রাজ্যে জনসংযোগ বাড়াতে রাস্তাঘাট তৈরি করা হয়েছে। মোদী এদিন বলেন, "উত্তরপ্রদেশের আখ চাষীদের জন্য অনেক কাজ করেছে বিজেপি সরকার। আগের কোনো সরকার এত কাজ করেনি।" জনসভায় উপস্থিত দর্শক-শ্রোতাদের তিনি বলেছেন, "আপনারা এমন একজনকে ভোট দিন যে উত্তরপ্রদেশকে দাঙ্গামুক্ত রাখবে। পাশাপাশি বাড়ির মা বোনের সম্মান রক্ষা করতে পারবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+