(ছবি) অতীতের মার্কিন সফর, খোশ মেজাজে অন্য মোদী
বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর : গতকাল অর্থাৎ শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদীর এই মার্কিন সফরের দিকেই এখন চোখ সবার। যদিও এই প্রথমবার নয় যখন তিনি মার্কিন ভ্রমণ করছেন।
১৯৯০-এ গোড়ার দিকে প্রচারক হিসাবে মার্কিন মুলুক ভ্রমণে গিয়েছিলেন মোদী। সেই সময়ের বেশ কিছু ছবি ইন্টারনেট ঘাটলে পাওয়াও যেতে পারে। ওই সব ছবিতে কাঁচাচুলের মোদীকে কখনও দেখা যাবে নৌকায় চড়ে ঘুরতে। আবার কখনও দেখা যাবে হোয়াইট হাউজের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে।
সেই সময়ের বেশ কিছু ছবিতে খুব ভাল করে দেখলে বিজেপি নেতা অনন্ত কুমারকে মোদীর পাশে দাঁড়িয়ে থাকতেও দেখা যাবে।
যদিও ২০০২ সালের গুজরাত দাঙ্গার পর ২০০৫ সালে মোদীর ভিসা বাতিল করে দেয়।
মোদীর ১৯৯০ সালের মার্কিন সফরের কিছু ছবি তুলে ধরা হল।

মোদী ও অনন্ত কুমার
নরেন্দ্র মোদীর বাঁদিকেই দাঁড়িয়ে রয়েছেন অনন্ত কুমার।

জিন্সে মোদী
জিন্সের প্যান্ট ও সাদা টি-শার্ট চোখে রোদচশমায় নরেন্দ্র মোদী। পাশেই দাঁড়িয়ে অনন্তকুমার।

হোয়াইট হাউস
হোয়াইট হাউজের সামনে পোস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।

বাইক চড়ে
১৯৯০ সালে কুর্তা পায়জামায় বাইকে চড়ে নরেন্দ্র মোদী।

বোটে জলবিহার
বোটে চেপে নরেন্দ্র মোদী।

গ্রুপ ফটো
গ্রুপ ফটোতে নরেন্দ্র মোদী ও অনন্ত কুমার

প্রচারক
১৯৯০ সালে প্রচারক হিসাবে মার্কিন সফরে গিয়েছিলেন মোদী।












Click it and Unblock the Notifications