করোনা নিয়ে দেশে বাড়ছে উদ্বেগ, একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৬
ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বউদ্বেগ যেন কিছুইতেই কমছে না, ঘাড়ের ওপর আবারও নিঃশ্বাস ফলেছে কোভিড-১৯। শুক্রবার নতুন করে দেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে, একদিনে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে জানা গিয়েছে, অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ১০৯ দিন সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই বাড়ল।

করোনা আক্রান্তের সংখ্যা কত দাঁড়াল
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪.৪৬ কোটি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩০ হাজার ৭৯৫ জন। জানা গিয়েছে, কর্ণাটক, হিমাচল প্রদেশ, পুদুচেরি, উত্তরপ্রদেশ, কেরলে একজন করে মারা গিয়েছে।

সক্রিয় কেসের সংখ্যা কত
বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬ জন। স্বাস্থ্য মন্ত্রক রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৯৮.৮০ শতাংশ। সংখ্যা হল ৪ কোটি ৪১ লক্ষ ৫৭ হাজার ৬৮৫ জন। বর্তমানে কোভিড -১৯ আক্রান্ত মামলায় হারের সংখ্যা ১.১৯ শতাংশ।

কত শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন
জানা গিয়েছে, দেশব্যাপী করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২২০.৬৪ কোটি ডোজ দেওয়া হয়েছে। করোনার টিকা নেওয়ার পর অনেকটাই নিম্নমুখী হচ্ছে আক্রান্তের সংখ্যা, তবে আবারও অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। তবে আবারও চিন্তা বাড়ছে সকল মানুষের।

ইসরায়েলে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে
উল্লেখ্য, ফের কোভিড ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল ইসরায়েল থেকে। যা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্ববাসী। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের দুটি উপ ভ্যারিয়েন্ট বি.এ ১ ও বি.এ ২ নিয়ে গঠিত। ওমিক্রনের আরও একটি রূপ বলে মনে করছেন তারা। জানা গিয়েছে, সম্প্রতি, বেন গুরিয়ন বিমানবন্দরে এসেছিলেন দুই যাত্রী, সেখানেই তাদের আরটিপিসিআর পরীক্ষা করা হয়, আর সেখান থেকেই জানা গিয়েছে তারা এই ভাইরাসে আক্রান্ত।












Click it and Unblock the Notifications