'ধৃতরাষ্ট্র' নির্বাচন কমিশন সবরকমভাব 'দুর্যোধনকে' সাহায্য করছে, অভিযোগ কেজরিওয়ালের

ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারছুপি বন্ধ করতে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগ এনে মহাভারতের দুই চরিত্র ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের প্রসঙ্গ টেনে কমিশনকে তোপ দাগলেন কেজরিওয়াল।

নয়াদিল্লি, ১০ এপ্রিল : রাজনৈতিক দল নয় বরং গত বেশ কিছুদিন ধরেই আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আক্রমণের মুখে পড়তে হচ্ছে নির্বাচব কমিশনকে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারছুপি বন্ধ করতে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগ এনে মহাভারতের দুই চরিত্র ধৃতরাষ্ট্র ও দুর্যোধনের প্রসঙ্গ টেনে কমিশনকে তোপ দাগলেন কেজরিওয়াল।

কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে, সোমবার কেজরিওয়াল বলেন, "নির্বাচন কমিশব ধৃতরাষ্ট্রের মতো আচরণ করছে। যেন তেন প্রকারে ছেলে দুর্যোধনকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

'ধৃতরাষ্ট্র' নির্বাচন কমিশন সবরকমভাব 'দুর্যোধনকে' সাহায্য করছে, অভিযোগ কেজরিওয়ালের

দিল্লির ২৬টি পুরসভায় নির্বাচনে ইভিএম মেশিনের বদলে ব্য়ালট কাগজে ভোটগ্রহণের দাবি জানিয়েছিলেন কেজরিওয়াল। রবিবার ৯ জেলার উপনির্বাচনে ১৮টি ইভিএম মেশিনে কারচুপির অভিযোগ মিলেছে। তবে উত্তরপ্রদেশ নির্বাচনেও ইভিএম মেশিনে কারচুপির যে অভিযোগ কেজরিওয়াল তুলেছেন তা বারবার প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন।

কেজরিওয়াল বলেন, "আমি একজন আইআইটি ইঞ্জিনিয়ার। আমি জানি কীভাবে কাজ হয়। ইভিএমের ত্রুটি আর ইভিএমের কারচুপির মধ্যে তফাৎটা আমি জানি। ইভিএমের যে কোনও বোতাম টিপলেই ভোট বিজেপির ঘরে পড়ছে। এমসিডি নির্বাচেও এইধরনের কারচুপি করা ইভিএমেরই ফরমা করা হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+