মুম্বইয়ে শীঘ্রই সেঞ্চুরি পার করতে চলেছে পেট্রোলের দাম, মন্দার বাজারে ভয় ধরাচ্ছে ডিজেলের মূল্যবৃদ্ধি

মুম্বইয়ে শীঘ্রই সেঞ্চুরি পার করতে চলেছে পেট্রোলের দাম, মন্দার বাজারে ভয় ধরাচ্ছে ডিজেলের মূল্যবৃদ্ধি

একে করোনায় রক্ষা নেই সঙ্গে দোসর পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি। দুয়ে মিলে কার্যত নাজেহাল অবস্থা দেশের আম-আদমির। এমনকী পেট্রোল ও ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন করে দাম বাড়ার ফলে এখনও পর্যন্ত বছরে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রোল। এদিন কলকাতায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ৯১ টাকা ৯২ পয়সা। এর আগে ২০ ফেব্রুয়ারি তার দর ছিল সর্বোচ্চ, ৯১.৭৮ টাকা। ৩০ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৫ টাকা ২০ পয়সা।

মুম্বইয়ে শীঘ্রই সেঞ্চুরি পার করতে চলেছে পেট্রোলের দাম, মন্দার বাজারে ভয় ধরাচ্ছে ডিজেলের মূল্যবৃদ্ধি


অন্যদিকে মুম্বইয়ে সেঞ্চুরি পার করতে চলেছে পেট্রোলের দাম। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৮.১২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে হয়েছে ৮৯.৪৮ টাকা। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। অন্যদিকে মধ্যপ্রদেশের ভোপালে পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। যা বর্তমানে দাঁড়িয়েছে ৯৯.৫৫ টাকা। এদিকে গত এক সপ্তাহে লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের৷ আর ঠিক সেই কারণেই দেশের প্রায় প্রতিটা মেট্রো শহরে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

প্রসঙ্গত উল্লেখ্য, পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পর থেকেই ধীরে ধীরে ফের চড়তে থাকে পেট্রোপণ্যের দাম। চাহিদা বাড়তে থাকার কারণে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করায় এই অবস্থা বলে মনে অনেকেই মনে করছেন। এই মাসের শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৭৫ ডলার প্রতি ব্যারেল হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নয়া বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতেও হু হু করে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। রাজধানীতে বর্তমানে পেট্রোলের দাম ২৭ পয়সা বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯১.৮০ টাকা। অন্যদিকে,ডিজেলের দাম লিটারে ২০ পয়সা বেড়ে হয়েছে ৮২.৩৬ টাকা।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+