ভ্রমণ ইতিহাস ছাড়াই ১৪১ জন মুম্বাইবাসী ওমিক্রন আক্রান্ত, বলছে বিএমসি রিপোর্ট
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বছরের শেষে সংক্রমণের বড় ধাক্কা। রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্র অনুয়ায়ী দেখা গিয়েছে, একদিনে মহারাষ্ট্রে নতুন করে ১৯৮ জন নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। ১৪১ জন মুম্বাই বাসিন্দা ওমিক্রনে আক্রান্ত বলে জানা গিয়েছে। কারোরই কোন বিদেশের ভ্রমণের ইতিহাস নেই।

BMC সূত্রে কী জানা গেল
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) জানিয়েচ্ছেন,১৫৩ জনের মধ্যে ওমিক্রন সংক্রমণ পাওয়া গেছে, তাদের মধ্যে মাত্র ১২ জনের আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকারের মারফত জানা গিয়েছে, রাজ্যে ১৯৮ টি ওমিক্রন কেস, ১৯০ টি মুম্বাইয়ের।
বিএমসি আপডেট অনুসারে জানা গিয়েছে, বিদেশ ভ্রমণের ইতিহাস ছাড়াই ওমিক্রন-সংক্রমিত মুম্বাই বাসিন্দাদের সংখ্যা বেড়ে ১৬০-এ দাঁড়িয়েছে। শহরে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৯০ দাঁড়িয়েছে।

আকান্ত ১৪১ মুম্বাইবাসী
বিদেশে ভ্রমণের ইতিহাস ছাড়াই ১৪১ জন মুম্বাই বাসিন্দাদের মধ্যে, যারা ওমিক্রনের জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। সর্বোচ্চ ২১ জন কে-ওয়েস্ট ওয়ার্ডের মধ্যে রয়েছে। আন্ধেরি পশ্চিম, জুহু এবং ভারসোভা, এর পরে ডি ওয়ার্ড রয়েছে যার মধ্যে মালাবার হিল, মহালক্ষ্মী এবং তারদেও এলাকায় রয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠক মুখ্যমন্ত্রীর
রাজ্যে করোনা ও ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে। আর তা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে দেখা করেন। পাশপাশি বসেন বৈঠকেও। মুখ্য়মন্ত্র দেখবেন কীভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়, রাজ্যের হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলি কতটা প্রস্তুত সংক্রমণের বিষয়ে। বর্তমানে মুম্বইয়ে ১৪৪ ধারা জারি রয়েছে। রাজ্যজুড়ে লকডাউনের মত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে।

চালু ওয়ার রুম
ক্রমশই সংক্রমণ বাড়তেই বিএমসি থেকে জানা জানা গিয়েছে ওয়ার রুম চালু করা হবে। এই রুমগুলি ২৪টি ওয়ার্ডে সংক্রমণ, হাসপাতালে ভর্তি, অক্সিজেন সরবরাহ, চিকিৎসা সামগ্রী ও টিকাকরণের যাবতীয় ব্যবস্থা করবে এই ওয়ার রুমগুলি। দেশজুড়ে কোন কোন নীতিতে কোভিড-১৯ এর চিকিৎসা চলছে তা পর্যবেক্ষণ করবে ওয়ার রুমগুলি।












Click it and Unblock the Notifications