গুজরাতে মোরবি ব্রিজ ধসে রাজকোটে বিজেপি সাংসদের পরিবারের ১২ জন সদস্যের মৃত্যু

গুজরাতে মরবি ব্রিজ ভাঙার ঘটনায় বিজেপির এক সাংসদের পরিবারের ১২ জন সদস্য মারা গিয়েছেন

গুজরাতের মরবি শহরের মাচ্ছু নদীর উপর শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতুটি ভেঙে পড়লে ১৩২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই শিশু ও মহিলা। মৃতদের মধ্যে রাজকোটে বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার পরিবারের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। সংবাদমাধ্যমকে রাজকোটের সাংসদ বলেন, তিনি তাঁর বোনের পরিবারকে হারিয়েছেন।

গুজরাতে মরবি ব্রিজ ধসে রাজকোটে বিজেপি সাংসদের পরিবারের ১২ জন সদস্যের মৃত্যু

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধারের কাজে নেমেছেন। রাজকোটের সাংসদ বলেন, যাঁরা জীবিত ছিলেন, প্রায় সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মাচ্ছু নদীতে আর কোনও মৃতদেহ রয়েছে কি না, তা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। উদ্ধারকারী নৌকাও মাচ্ছু নদীতে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। কীভাবে সেতুটি খোলার অনুমতি দেওয়া হল, এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত করা হবে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে।

মৃতদের মধ্যে বেশিরভাগ শিশু ও মহিলা বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা উদ্ধারকাজে হাত লাগিয়েছে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়া বলেন, এখনও পর্যন্ত ১৩২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মহিলা, শিশু ও বৃদ্ধা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে।

ইতিমধ্যে গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি ঘটনাস্থলে পৌঁচেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই সেতু ভেঙে পড়ার ঘটনায় সরকার একটি তদন্তকারী কমিটি গঠন করবে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সেতু ভেঙে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুটি ভেঙে পড়ে। দীপাবলির ছুটির দিন এবং রবিবার হওয়ায় এখানে পর্যটকদের ভিড় ছিল। সেতুটি, একটি প্রধান পর্যটন আকর্ষণ।সারা রাত ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদীও পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শোক প্রকাশ করেছেন।

জানা গিয়েছে ঘটনায় গুজরাত পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। ৩০৪ ধারায় সেতু ধসের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও ৩০৮ ও ১১৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+