৩১ দিনের মাসে ১৪ দিন বন্ধ ব্যাঙ্ক, জেনে নিন কোন কোন দিন ছুটি থাকছে

৩১ দিনের মাসে ১৪ দিন বন্ধ ব্যাঙ্ক, জেনে নিন কোন কোন দিন ছুটি থাকছে

অগস্ট মাসে লম্বা ছুটির তালিকা ব্যাঙ্কে। জুলাই মাস শেষ হতেই ব্যাঙ্কের কাজে চাপ বাড়তে শুরু করে। কিন্তু হিসেব করে দেখা গিয়েছে ৩১ দিনের মাসে ১৪ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের। অর্থাৎ সব মিলিয়ে গ্রাহকরা এই মাসে ১৬ দিন সময় পাবেন ব্যাঙ্কের কাজ করার জন্য। তাই আগে থেেক কাজের দিনগুলি জেনে নেওয়া জরুরি।

ব্যাঙ্কের ছুটি

ব্যাঙ্কের ছুটি

ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সেই তালিকায় অগস্ট মাসে ব্যাঙ্কের ১৪ দিন ছুটি দেখানো হয়েছে। অর্থাৎ ৩১ দিনের মাছে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।স্বাভাবিক ভাবে বাকি ১৬ দিনে কাজ সেরে ফেলতে হবে গ্রাহকদের। এই ১৬ দিন প্রবল চাপ পড়বে ব্যাঙ্কেও। ভিড়ও হবে। করোনার কারণে বিধিনিষেধ আরোপ করে কাজ হচ্ছে। এক একটি কাজে অনেক সময়ও লাগছে।কাজেই হাতে সময় নিয়েই গ্রাহকদের ব্যাঙ্কে যেতে হবে এই মাসে।

কোন কোন দিন ছুটি

কোন কোন দিন ছুটি

সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও থাকছে উৎসবের ছুটির দিন। এছাড়াও রাজ্য অনুযায়ী একাধিক ছুটি রয়েছে। প্রথম ছুটির দিন ৮ অগাস্ট। সেদিন রবিবার। তারপরে ১৩ অগাস্ট দেশাত্মবোধক দিন, ১৪ অগাস্ট মাসের দ্বিতীয় শনিবার, ১৫ অগাস্ট রবিবার। এই সপ্তাহে পর পর তিনদিন ব্যঙ্ক বন্ধ। শুক্রবার থেকে ব্যাঙ্কের আর কোনও কাজ হবে না। এরপর ১৬ অগাস্ট সোমবার পারসি নববর্ষ। পর পর চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার কয়েকদিন পরেই আবার ২০ অগাস্ট মুহরম সেদিনও গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ অগাস্ট- থিরুভোরাম। ২২ অগাস্ট-রবিবার। ২৩ অগাস্ট শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। ২৮ আগস্ট মাসের চতুর্থ শনিবার, ২৯ অগাস্ট রবিবার, ৩০ অগাস্ট জন্মাষ্ট, ৩১ অগাস্ট শ্রী কৃষ্ণ অষ্টমী। কাজেই লম্বা ছুটি সেই সপ্তাহেও। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কোনও কাজ হবে না ব্যাঙ্কে। অর্থাৎ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ছুটির মেজাজে চলে যাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা।

ব্যাঙ্কের কাজে সময় বাধা

ব্যাঙ্কের কাজে সময় বাধা

করোনা সংক্রমণের কারণে নির্দিষ্ট সময় ধরেই কাজ হচ্ছে ব্যাঙ্কে। আগে দুপুর ২টো পর্যন্ত কাজ হচ্ছিল ব্যাঙ্কে। সেটা বাড়িয়ে দুপুর ৩টে করা হয়েছে। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত কাজ হচ্ছে ব্যাঙ্কে। কিন্তু তাতে অনেকটাই বিধিনিষেধ রয়েছে। আগের মতো স্বাভাবিক হচ্ছে না কাজ কর্ম। নির্দিষ্ট সংখ্যক লোককে ব্যাঙ্কে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তাঁদের কাজ শেষ হলে তবে বাকিদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যাকে বলে মেপে মেপে কাজ করা হচ্ছে ব্যাঙ্কে। যার কারণে ব্যাঙ্কের কাজ সারতেও সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের।

শেয়ারবাজার চাঙ্গা

শেয়ারবাজার চাঙ্গা

করোনা সংক্রমণের ধাক্কা সামলে অনেকটাই চাঙ্গা দেশের শেয়ার বাজার। গতকাল ১৬০০০ পয়েন্টের উপরে উঠে িগয়েছিল নিফটি। শেয়ারবাজারও নতুন শিখরে পৌঁেছছিল। সবচেয়ে বেশি লাভবান হয়েছিল আইটি এবং ফার্মা কোম্পানিগুলি। গত কয়েক মাসে করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা সামলে অনেকটাই চাঙ্গা শেয়ার বাজার। ধীরে ধীরে ট্র্যাকে ফিরছে বাণিজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+