করোনা পজিটিভিটি রেটে সবার আগে কলকাতা! রাজ্য হিসেবে আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় বাংলা

করোনা পজিটিভিটি রেটে সবার আগে কলকাতা! রাজ্য হিসেবে আক্রান্তের নিরিখে প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় বাংলা

করোনা (Coronavirus) তৃতীয় ঢেউ (Thurd wave) সারা দেশে সুনামির আকার নিয়েছে। এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যে সারা দেশে সক্রিয় (positive) আক্রান্ত বৃদ্ধি পেয়েছে ১,১৮,৪৪২। রাজ্যের হিসেবে আক্রান্তের নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra), আর শহরের নিরিখে সবার আগে রয়েছে কলকাতা (kolkata)।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি

মহারাষ্ট্রে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৬, ৯৪৮ জন। ২৪ ঘন্টায় সেখানে এই তালিকায় যুক্ত হয়েছেন ৩১৭৫০ জন। এখনও পর্যন্ত সেখানে সুস্থ হয়েছেন ৬৫,৫৭, ০৮১ জন। মৃত্যু হয়েছে ১, ৪১, ৬২৭ জনের। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ১৩ জনের।

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

আক্রান্তের নিরিখে সারা দেশে দ্বিতীয়। শনিবার দেওয়া স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬২০৫৫ জন। ২৪ ঘন্টায় সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০৬৭১। পজিটিভিটি রেট ২৯.৬০%। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬, ৪৮, ৮২১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১১২ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ১৯৮৮৩। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের।

দিল্লির করোনা পরিস্থিতি

দিল্লির করোনা পরিস্থিতি

আক্রান্তের নিরিখে সারা দেশে তৃতীয়। দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮, ১৭৮। ২৪ ঘন্টায় তালিকায় বৃদ্ধি হয়েছে ৮৩০৫। সেখানে সুস্থ হয়েছে ১৪, ৫৩, ৬৫৮। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৮৬৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩১৪৩ জনের। ২৪ ঘন্টায় সেখানে মৃতের সংখ্যা সাত।

তামিলনাড়ুর করোনা পরিস্থিতি

তামিলনাড়ুর করোনা পরিস্থিতি

আক্রান্তের নিরিখে সারা দেশে চতুর্থ। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪০২৬০। ২৪ ঘন্টায় সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে ৯৪৪৩। এখনও পর্যন্ত সেখানে সুস্থ হয়েছেন ২৭, ১০,২৮৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫২৫ জন। সেখানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬, ৮৪৩ জনের। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের।

কর্নাটকের করোনা পরিস্থিতি

কর্নাটকের করোনা পরিস্থিতি

আক্রান্তের নিরিখে সারা দেশে পঞ্চম। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৮৫৩৬। ২৪ ঘন্টায় সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ৮৩৯৪। সেখানে সুস্থ হয়েছেন ২৯, ৬৩, ০৫৬। ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছেন ৫০৮ জন। করোনায় সেখানে মৃতের সংখ্যা ৩৮,৩৬৬। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের।

কলকাতার করোনা পরিস্থিতি

কলকাতার করোনা পরিস্থিতি

দেশের বড় শহরগুলির মধ্যে কলকাতাতেই সক্রিয় আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। জেলা হিসেবে অবশ্য লাহুল স্ফীতি সবার আগে। সেখানে সক্রিয় আক্রান্ত ৬১.১১%। কলকাতায় সক্রিয়তার হার ৫৭.৯৮%। জেলাগুলির মধ্যে এরপরেই রয়েছে হাওড়া, সেখানে সক্রিয়তার হার ৪৬.৪৪%।
একটা সময় যে কেরল সক্রিয়তার নিরিখে সবার আগে ছিল, সেখান পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+