মহারাষ্ট্রে বিরোধীদের আসন সমঝোতা চূড়ান্ত, উদ্ধবরা পেলেন ২১টি আসন, কংগ্রেস ১৭
ছত্রপতি শিবাজির এলাকাতেও এবার বিরোধীদের আসন সমঝোতা চূড়ান্ত। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী শক্তি ঐক্যমতে এসেছে। শিবসেনা, জাতীয়তাবাদী কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের আসিন সমঝোতা চূড়ান্ত হয়ে গেল। মঙ্গলবার বেলায় এই খবর সামনে এসেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) দল ২১ টি আসনে লড়বে। কংগ্রেস ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ১০ টিতে লড়াই করবে।

শিবসেনা (ইউবিটি) সাংলির বিতর্কিত আসনটি ধরে রেখেছে। আর ভিওয়ান্ডি আসনে কংগ্রেস প্রার্থী দেবে। বেশ কয়েক সপ্তাহ ধরেই মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছিল। অনেক আসনেই সমঝোতা হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ইন্ডিয়া জোটের সঙ্গীরা এই রাজ্যেও সম্পূর্ণ আসন সমঝোতার পথেই হাঁটল।
মুম্বইতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উদ্ধব ঠাকরে, এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রে কংগ্রেসের সভাপতি নানা পাটোল উপস্থিত ছিলেন। সেখানেই আসন ভাগাভাগি চুক্তি ঘোষণা হয়।
আসন ভাগাভাগি চুক্তির বিষয়ে, উদ্ধব ঠাকরে বলেন, "সবাই আসনের জন্য লড়াই করতে চায়। এতে দোষের কিছু নেই। জয়কে অগ্রাধিকার দেওয়া উচিত।" শিবসেনা ২৩ টি আসনে লড়াই করার দাবি জানিয়েছিল। বিজেপির সঙ্গে জোটে থাকার সময়ে ২০১৯ সালে তারা ২৩ আসনে লড়েছিল। কিন্তু সেই আসন তারা পেল না। ২১ আসনে লড়াই করতে হবে উদ্ভব ঠাকরেদের।
৪৮ টি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রে। ফলে এই রাজ্যে আসন সমঝোতা নিয়ে অনেক চর্চাও হচ্ছিল। এক সময় জোট ভেস্তে যাওয়ার সম্ভাবনাও হয়েছিল। কিন্তু তারপরেও বৈঠক চলে নেতৃত্বদের মধ্যে। উত্তরপ্রদেশ, বিহারেও ইন্ডিয়া জোটের শরিকদের আসন সমঝোতা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল মহারাষ্ট্র। পাঁচ দফায় এই রাজ্যে ভোট হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications