আস্তাকুঁড়োয় বদলে গেল স্বাধীনতা সংগ্রামীর নামাঙ্কিত স্কুল

মধ্যপ্রদেশে আস্ত একটি স্কুলকে বদলে ফেলা হয়েছে আস্তাকুঁড়েতে। এই স্কুলের নাম রাখা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের নামে।

কয়েকদিন আগেই ঘটা করে স্বাধীনতার সত্তর বছর পালন করল সারা দেশ। তবে স্বাধীনতা সংগ্রামীদের সেই ত্যাগকে কী আজকের প্রজন্ম মূল্য দেয়, এই প্রশ্ন কিন্তু উঠতে পারে। কারণ মধ্যপ্রদেশে আস্ত একটি স্কুলকে বদলে ফেলা হয়েছে আস্তাকুঁড়েতে।

স্বাধীনতা সংগ্রামীর নামাঙ্কিত স্কুল বদলে গেল আস্তাকুঁড়ে

শুধু তাই নয়, এই স্কুলের নাম রাখা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের নামে। তবে ভোপালের টিটি নগরের এই স্কুলটি তাঁর সম্মানকেও একইসঙ্গে যেন আস্তাকুঁড়েতে ছুঁড়ে ফেলল।

সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী জানা গিয়েছে, গোটা স্কুলে পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। পুরোটাই ভাগাড় হয়ে গিয়েছে। তার মাঝেই পঠনপাঠন চলে, তবে একেবারেই নামমাত্র। বৃহস্পতিবার স্কুল বন্ধ হয়ে যায়। কারণ আস্তাকুঁড় থেকে যে বীভৎস দুর্গন্ধ ভেসে আসছিল তাতে আর যাই হোক বসে পড়াশোনা করা সম্ভব নয়।

এতদিন পর প্রকাশ্যে এসেছে যে স্কুলের ক্লাসরুমে বসে মুখে রুমাল চাপা দিয়ে ছাত্রছাত্রীদের ক্লাস করতে হতো। ক্লাস করাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতো শিক্ষকদেরও। অভিযোগ, বহুবার ঊর্ধ্বতন আধিকারিকদের জানানোর পরও কোনও ফল মেলেনি।

পাশাপাশি স্কুল পরিচালন সমিতিও দায় এড়াতে পারে না। স্কুলের মধ্যে ময়লা ফেলা তারা কোনওদিনও আটকায়নি। ফলে ধীরে ধীরে তা আস্তাকুঁড়ে পরিণত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+