লখনউ ইমামবাড়াতে ছোট স্কার্ট পরে ঢোকা নিষিদ্ধ,নয়া নির্দেশিকা জারি! ঢোকার মুখে গার্ডদের নজরদারি চলবে
লখনউ বেড়াতে গিয়ে সেখানের ইমামবাড়া যদি ঘুরতে চান, তাহলে এই খবরটি মাথায় রেখেই যেতে হবে! কারণ , এখন থেকে কোন পোশাক পরে আপনি লখনউ ইমামবাড়া ঘুরতে যাচ্ছেন , তা যথেষ্ট গুরুত্ব পাবে।
লখনউ বেড়াতে গিয়ে সেখানের ইমামবাড়া যদি ঘুরতে চান, তাহলে এই খবরটি মাথায় রেখেই যেতে হবে! কারণ , এখন থেকে কোন পোশাক পরে আপনি লখনউ ইমামবাড়া ঘুরতে যাচ্ছেন , তা যথেষ্ট গুরুত্ব পাবে। ইতিমদ্যেই এলাকার জেলাশাসকের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে দেওয়া হয়েছে লখনউ ইমামবাড়ায় কোন কোন পোশাক নিষিদ্ধ।

নির্দেশিকায় জানানো হয়েছে , যা পুরো দেহ ঢেকে রাখে সেরকম কোনও পোশাক লপরতে হবে সেখানে আগত সকলকে। ২০০ বছরের পুরনো ঐতিহ্যশালী এই এলাকার গুরুত্ব বুঝেই এমন পোশাকের কথা বলা হচ্ছে, বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কোনো রকমের প্রফেশানাল শ্যুটিং বা ছবি তোলা এই এলাকায় নিষিদ্ধ। এই নিয়ম বড়ে ইমামবাড়া ও ছোটে ইমামবাড়া দুই জায়গাতেই লাগু থাকবে।
এখানেই শেষ নয়, জেলাশাসকের নির্দেশিকা বলছে, কোনওভাবে এলাকার ধর্মীয় ভাবাবেগ যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য আপত্তিকর পোশাক পরা যাবে না। সেক্ষেত্রে ছোট পোশাক পরে সেখানে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। আর বিষয়টি নিয়ে ইমামবাড়াতে ঢোকবার মুখেই নজরদারি চালাবেন কর্তব্যরত গার্ডরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications