ক্লাস রুমে ঢুকে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মারল প্রেমিক,আত্মহত্যা প্রেমিকেরও
ক্লাস রুমে ঢুকে প্রাক্তন প্রেমিকা পুড়িয়ে মারল যুবক,আত্মহত্যা যুবকেরও। কেরলের কোট্টায়ামে এক মেডিক্যাল কলেজে ২ জনের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
কোট্টায়াম , ২ ফেব্রুয়ারি : কেরলের কোট্টায়ামে এক মেডিক্যাল কলেজে ২ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ,কেরলের কোট্টায়ামের ওই মেডিক্যাল কলেজেরই এক ছাত্রীকে ক্লাসরুমে পুড়িয়ে হত্যা করে তাঁর প্রাক্তন প্রেমিক। পরে, ওই অভিযুক্ত যুবক নিজেও আত্মহত্যা করে বলে অভিযোগ।[বউয়ের কামড়ে বেঘোরে প্রাণ গেল বরের]
জানা গিয়েছে, কেরলের কোট্টায়ামের স্কুল অফ মেডিক্যাল এডুকেশন-এর এক ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে বসেছিলেন বছর কুড়ির লক্ষ্মী। তারপরই আচমকা ক্লাসে ঢুকে পড়ে তাঁর প্রাক্তন প্রেমিক আদর্শ। লক্ষ্মীর গায়ে সে পেট্রোল ঢেলে দেয় বলে অভিযোগ। তারপরই চেঁচামিচি করে ছুটে পালাবার চেষ্টা করে লক্ষ্মী।[স্ত্রীয়ের আরও ৭টা বর আছে, বর পেটাতেও পারদর্শী , পুলিশের কাছে অভিযোগ ব্যক্তির!]

এরপর একটি লাইটার দিয়ে লক্ষ্মীর গায়ে আগুন লাগিয়ে দেয় আদর্শ, বলে দাবি প্রত্যক্ষদর্শীদের । একটু বাদে আদর্শ, নিজের গায়েও আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হলে তাঁরা মারা যায়।[কলকাতার সমকামী যুগলের দাম্পত্য জীবন আনন্দে ভরে উঠেছে চেন্নাইয়ে]
পুলিশ সূত্রের খবর, কোট্টায়ামের স্কুল অফ মেডিক্যাল এডুকেশন-এর প্রাক্তন ছাত্র ২৬ বছরের আদর্শের সঙ্গে সম্পর্ক ছিল ২০ বছরের লক্ষ্মীর। কিন্তু পরে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ হওয়ায়, লক্ষ্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে আদর্শ। সেই রাগ থেকেই এরকম মর্মান্তিক পদক্ষেপ সে নেয় বলে অনুমান পুলিশের।[মোবাইলের পাসওয়ার্ড না দেওয়ায় সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন করাল স্বামী]












Click it and Unblock the Notifications