ভিন্নধর্মে প্রেম করে প্রাণ দিতে হল কর্ণাটকের এক যুবককে, গ্রেপ্তার ২

ভিন্নধর্মে প্রেম করে প্রাণ দিতে হল কর্ণাটকের এক যুবককে, গ্রেপ্তার ২

ভালোবাসাই হল কাল! ভিন্ন ধর্মের এক মহিলার সঙ্গে প্রেম করার অপরাধে প্রাণ দিতে হল এক দলিত ব্যক্তিকে। ঘটনায় পুলিশ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালবুর্গি জেলায়। মৃতের নাম বিজয় কাম্বলি। বয়স ২৫ বছর।

ভিন্নধর্মে প্রেম করে প্রাণ দিতে হল কর্ণাটকের এক যুবককে, গ্রেপ্তার ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয় ওয়াদি টাউনের বাসিন্দা ছিলেন। যেটি গুলবার্গ নামেও পরিচিত। দু’জনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও তা পরিবার থেকে তা মেনে নেয়নি।

প্রেমের সম্পর্ক থেকেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কালবুর্গি জেলার এসপি ইশা পান্ত জানান, শাহউদ্দিন ও নওয়াজ নামে দুই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রেমিকার পরিবারের লোকেরা পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

মৃতের মায়ের অভিযোগ, প্রেম করা নিয়ে প্রেমিকার ভাই হুমকি দিত বিজয়কে। এমনকি তাঁকে প্রেমিকার ভাই মাথা কেটে ফেলারও হুমকি দিয়েছিল। বলেছিল তার বোনের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য। ঘটনার দিন একটা ফোন আসে আমার কাছে তখনই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। কারণ, আমি জানতে পারি যে আমার ছেলেকে কেউ মেরেছে। ছুরি দিয়ে মেরেছে আমার বিজয়কে। শুউধু তাই নয় তাঁর মাথাতেও আঘাত করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনার আগে তাদের সঙ্গে কোনও মারামারির ঘটনা ঘটেনি। যদিও প্রেমিকার ভাই একবার আমাকে এসে বলেছিল, তোমার ছেলেকে ভালো শিক্ষা দাও, সম্পর্ক থেকে বেরোতে বলো, না হলে মাথা কেটে তোমার হাতে তুলে দেব।

মৃতের ভাই রাঘবেন্দ্র জানান, বিজয়কে খুন করার জন্য প্রেমিকার ভাইই দায়ী। কারণ, মাঝেমধ্যেই বিজয়কে সে হুমকি দিত। আগেও একবার প্রেমিকার ভাই অশান্তির পরিস্থিতি সৃষ্টি করেছিল। যদিও বিজয় সেই সময় আমাদের সেভাবে কিছু বলেনি। মেয়েটি মুসলিম আর আমরা দলিত। আজ আমরা আমার ভাইয়ের জন্য মর্মাহত। দোষীদের শাস্তি দেওয়া হোক। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। ঘটনার জন্য পুলিশ দুজনকে গ্রেপ্তারও করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে প্রেমিকার পরিবারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+