কাশ্মীরে আরও ফোর্স পাঠাচ্ছে কেন্দ্র, জঙ্গিদের নয়া কৌশল রুখতে সেনার পাল্টা স্ট্র্যাটেজি তৈরি
কাশ্মীরের বাইরে থেকে ভিন রাজ্য থেকে আসা সেখানের পরিযায়ী শ্রমিকদের আলাদা করে চিহ্নিত করে খুন করা শুরু করেছে জঙ্গিরা। এছাড়াও ধর্মীয় ভেদাভেদ ছড়াতে কাশ্মীরে অশান্তির বাতাবরণ তৈরি করে দিতে 'টার্গেটেড কিলিং' কৌশল নিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা নিজের মতো করে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার জওয়ানরা বীর দর্পে জঙ্গি দমনে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কাশ্মীরে আরও বেশি ফোর্স পাঠাচ্ছে কেন্দ্র।

ভূস্বর্গ উত্তাল
কার্যত ভূস্বর্গ এবার উত্তাল হতে শুরু করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীরে ভিন রাজ্য থেকে আসা নাগরিকদের হত্যা করছে জঙ্গিরা। জানা গিয়েছে পাকিস্তান সীমান্ত পার করে বেশ কয়েকজন জঙ্গি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তাদের কার্যকলাপেই এমন ঘটনা ঘটে গিয়েছে।

সিআরপিএফর আরও ফোর্স যাচ্ছে কাশ্মীরে
জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ-এর একটি নতুন ফোর্স পাঠাচ্ছে কেন্দ্র। জানা গিয়েছে ২৫ কম্পানি ফোর্স সেখানে পাঠানো হচ্ছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে পর পর টার্গেটেড কিলিং এর জেরে রীতিমতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে বিশেষ ফোর্স। একদিকে চিনের দিক থেকে যেভাবে প্রবল আস্ফালন আসছে, তারসঙ্গে কাশ্মীরে পর পর টার্গেটেড কিলিং এর ঘটনা ঘটছে, তাতে পাল্টা জঙ্গি দমন অভিযানে নেমেছে সেনা। এই পরিস্থিতিতে জঙ্গিদের হামলায় শহিদ হয়েছেন বহু জওয়ান।

কীভাবে মোতায়েন হবে?
জানা গিয়েছে, কাশ্মীরে ২৫ কম্পানি ট্রুপ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কীভাবে এই সেনা বাহিনীকে রাখা হবে তা নিয়েও সমস্ত রকমের ব্যবস্থাপনা শুরু হয়েছে। ফলে আপাতত কাশ্মীরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে সেনা। দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরই সেনা পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

কাশ্মীরে কী পরিস্থিতি?
এদিকে জানা গিয়েছে, কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। অক্টোবর মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে সেখাানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর করার কথা রয়েছে। সেই সময় পর্যন্ত কাশ্মীরের ডিজি সেখানেই থাকবেন বলে জানা গিয়েছে। এদিকে, তারমধ্যে আলাদা করে কাশ্মীরে বাড়তি ফোর্স পাঠিয়ে পরিস্থিতি সঠিক করার চেষ্টা করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রের খবর, গত দুই সপ্তাহে ১৫ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications