ভারতে আর ই–সিগারেট নয়, আইন পাশ হল লোকসভায়

ভারতে আর ই–সিগারেট নয়, আইন পাশ হল লোকসভায়

ই–সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আগেই বিভিন্ন চিকিৎসকরা জানিয়েছিল। যার ভিত্তিতে কেন্দ্র সরকার আগেই এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তা আইনে পরিণত হয়নি। বুধবার লোকসভায় এই ই–সিগারেটের উৎপাদন,আমদানি এবং বিক্রির ওপর বিল পাশ হল। তার মানে এবার থেকে ভারতে ই–সিগারেট আর পাওয়া যাবে না।

ভারতে আর ই–সিগারেট নয়, আইন পাশ হল লোকসভায়


এ বছরের ১৮ সেপ্টেম্বর ই–সিগারেট তৈরি, মজুত, বিক্রি, আমদানি করা যাবে না। তা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্রীয় মন্ত্রীসভা এই খসড়া বিলে অনুমোদন দিলেও তা আইনে পরিণত হয়নি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, আপাতত অর্ডিন্যান্স আকারে ই–সিগারেট নিষিদ্ধ ঘোষণা হলেও পরের অধিবেশনেই তা আইনে পরিণত হবে।নতুন প্রজন্মের কাছে ই–সিগারেট স্টাইল স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। যা তাদের শরীরের পক্ষে মোটেই ভাল নয়।

এটি ভারতে তৈরি হয় না। ই–সিগারেটের ক্ষেত্রে শারিরীক ঝুঁকি থেকে যায়, তাই এটির ওপর চিরতরে নিষেধাজ্ঞা আরোপ করা হল, বলে দাবি করে সরকার। এই পদক্ষেপের পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ। পিএমও–এর আর্জিতেই মন্ত্রীগোষ্ঠী ই–সিগারেট অর্ডিন্যান্স খসড়াটি খতিয়ে দেখেন। অর্ডিন্যান্সে ই–সিগারেট ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রয়েছে। প্রথমবার নিয়মভঙ্গকারীদের এক বছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা পর্যন্ত শাস্তির উল্লেখ আছে। একাধিকবার নিয়ম ভাঙলে শাস্তির মেয়াদ বাড়বে। এক্ষেত্রে, কারাবাস বেড়ে হবে তিন বছর ও আর্থিক জরিমানার পরিমান হবে ৫ লক্ষ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+