করোনার দ্বিতীয় স্রোতের মাঝেই ভারতে কত শতাংশ মানুষ মাস্ক পরছেন না, হাড়হিম করা পরিসংখ্যান প্রকাশ্যে

ভারতের ৯০ শতাংশ কোভিড আক্রান্তের ঘটনায় দেখা যাচ্ছে ৪৫ বছরের উর্ধ্বের মানুষদের হচ্ছে। আর এই জায়গা থেকেই দেশে করোনার দ্বিতীয় স্রোত আছড়ে পড়তেই আতঙ্ক বাড়ছে। এদিকে, তারই মাঝে করোনা বিধি পালনে অনেকেই ঢিলেমি দিতে শুরু করেছেন বলে দেখা যাচ্ছে। একনজরে দেখা যাক কোভিড পরিস্থিতিতে সরকারী সমীক্ষা কী বলছে?

 মাস্ক পরা নিয়ে সমস্যা!

মাস্ক পরা নিয়ে সমস্যা!

দেখা যাচ্ছে, ৯০ শতাংশ ভারতবাসী মাস্ক পরার গুরুত্ব সম্পর্কে জানেন। তবে ৪৪ শতাংশ এই মাস্ক পরেন। বার্তা দিচ্ছে সরকারি সমীক্ষা। আর এখান থেকেই স্পষ্ট যে মাস্ক পরার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে গড়িমসি থেকে যাচ্ছে।

 ভারতের করোনা পরিস্থিতি এখন কেমন?

ভারতের করোনা পরিস্থিতি এখন কেমন?

২০২০ সালের মে মাসের পর ২০২১ এর মার্চে করোনা পরিস্থিতি প্রবল ভয় দেখাতে শুরু করেছে ভারতে। এদেশে করোনায় মৃতের সংখ্যা ৫.১ শতাংশ হয়েছে। দেশের ৪৬ টি জেলা ৭১ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা ভারতে রেখেছে বলে দেখা যাচ্ছে।

মাস্ক ব্যবহারে অনিচ্ছা!

মাস্ক ব্যবহারে অনিচ্ছা!

প্রসঙ্গত, সাম্প্রতিক বহু রাজনৈতিক সভা সম্মেলনে দেখা যাচ্ছে, নেতা থেকে কর্মী অনেকেই মাস্ক না পরে মানুষের মধ্যে মিশে যাচ্ছেন। এদিকে, সরকারী সমীক্ষা বলছে, ভারতে ৫০ শতাংশ মানুষ মাস্ক পরছেন না নির্দিষ্ট কোভিড বিধি মেনে।

 কীভাবে ছড়াতে পারে কোভিড?

কীভাবে ছড়াতে পারে কোভিড?

সরকারি তথ্য বলছে, একজন কোভিড রোগী ৪০৬ জনকে আক্রান্ত করতে পারেন ৩০ দিনের উইন্ডোতে। তবে আক্রান্তের সংখ্যা কমে যেতে পারে যদি সেই আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট নিয়ম মেনে ঘরবন্দি থাকেন। এদিকে এমন এক পরিস্থিতিতে ভ্যাকসিনেশন কতটা স্বস্তি আনবে তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ, ভ্যাকসিনেশনের পরও বহুজনকেই দেখা যাচ্ছে করোনা আক্রান্ত হতে। অভিনেতা রাজনীতিবিদ পরেশ রাওয়ালের ঘটনা তার অন্যতম উদাহরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+