আরও এক ধাপ এগোলো দেশ, ভারতে ১২–১৮ বছর বয়সীদের টিকাকরণে অনুমোদন পেল নোভোভ্যাক্স

আরও এক ধাপ এগোলো দেশ, ভারতে ১২–১৮ বছর বয়সীদের টিকাকরণে অনুমোদন পেল নোভোভ্যাক্স

ভারতে কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে ১‌২–১৪ বছর বয়সীদের টিকাকরণ। এরই মাঝে নোভোভ্যাক্স কোভিড ভ্যাকসিনকে ১২–১৮ বছর বয়সীদের টিকাকরণের জন্য প্রথম জরুরী অনুমোদন দেওয়া হল। এই ভ্যাকসিন এনভিএক্স–কোভ২৩৭৩ নামেও পরিচিত। মঙ্গলবার নোভোভ্যাক্স এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে ভারতে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা কোভোভ্যাক্স ব্র্যান্ড নামে তৈরি এবং বিক্রি করা হয়। এটি প্রথম প্রোটিন–ভিত্তিক ভ্যাকসিন যা ভারতে এই বয়সের গ্রুপে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

আরও এক ধাপ এগোলো দেশ, ভারতে ১২–১৮ বছর বয়সীদের টিকাকরণে অনুমোদন পেল নোভোভ্যাক্স


ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (‌ডিসিজিআই)‌ ১২ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে সার্স–কোভ–২ দ্বারা সৃষ্ট কোভিড–১৯ প্রতিরোধ করার জন্য সক্রিয় টিকাদানের জন্য কোভোভ্যাক্স–এর জরুরী পরিস্থিতিতে সীমাবদ্ধ ব্যবহারের অনুমতি দিয়েছে। নোভোভ্যাক্সের প্রেসিডেন্ট ও সিইও স্ট্যানলি সি এরক বলেন, '‌আমরা খুব গর্বিত যে এটা কিশোর–কিশোরীদের জন্য প্রথম অনুমোদন যা আমাদের তথ্য অনুযায়ী দেখায় যে এই জনসংখ্যার মধ্যে এই ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা ভারতে ১২ বছর অথবা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য একটি বিকল্প প্রোটিন–ভিত্তিক ভ্যাকসিনের সুযোগ দেবে।’‌

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা এ প্রসঙ্গে বলেছেন, '‌ভারতে ১২ বছর বা তার বেশি বয়সের কিশোর–কিশোরীদের জন্য কোভোভ্যাক্স–এর অনুমোদন ভারত এবং এএমআইসি জুড়ে আমাদের টিকাকরণ প্রচেষ্টাকে শক্তিশালী করার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করে।’‌ তিনি আরও যোগ করে বলেন, '‌আমরা গর্বিত যে এ ধরনের প্রোটিন–ভিত্তিক কোভিড–১৯ ভ্যাকসিন সরবরাহ করছি যার সঙ্গে আমাদের দেশের কিশোর–কিশোরীদের সুরক্ষা জড়িয়ে রয়েছে।’‌ এখানে উল্লেখ্য যে, ডিসিজিআই ডিসেম্বরেই ১৮ বছর ও তার ঊর্ধ্বে থাকা জনগোষ্ঠীর ওপর কোভোভ্যাক্স প্রয়োগ করার জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছিল। এছাড়া হু–এর জরুরি ব্যবহার তালিকায় নাম রয়েছে কোভোভ্যাক্সের।

দেশ থেকে করোনাকে বিদায় জানাতে ভারত টিকাকরণের ওপর জোর দিয়েছে। গত ১৬ মার্চ থেকে দেশ জুড়ে শুরু হয় ১২ বছর থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণ। উল্লেখযোগ্য যে, ভারতে এর আগে ১৫ বছরের উর্ধ্বে টিকাকরণ হয়েছিল। মহামারি করোনা প্রতিরোধে ভারত টিকাকরণে জোর দিয়েছে। আর শিশুদের সুরক্ষিত রাখার জন্য ধাপে ধাপে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+