স্যাটেলাইট ফোন নিয়ে ভারতে যাত্রা করছেন? জেলে যেতে না চাইলে এখনই সাবধান হোন
DGCA Order: বিমানের মধ্যে ব্যবহার করা যাবে না স্যাটেলাইট ফোন! এমনটাই নির্দেশিকা জারি করল ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (Directorate General of Civil Aviation (DGCA)। ইতিমধ্যে দেশ এবং আন্তজাতিক বিমান সংস্থাকে এই বিষয়ে জানানো হয়েছে। শুধু তাই নয়, ভারতে ট্র্যাভেলের ক্ষেত্রে কোনও ভাবেই স্যাটেলাইট ফোন যাত্রীরা যাতে সঙ্গে না রাখে তাও বিমান সংস্থাকে জানাতে হবে বলে স্পষ্ট নির্দেশিকায় জানিয়েছে ডিজিসিএ।

এক্ষেত্রে বিমান ল্যান্ডিংয়ের আগেই এই সংক্রান্ত যাতে ঘোষণা করা হয় সেই কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, যাত্রীদের বিদেশে থাকা সংস্থার শাখা সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে বিমানের ভিতরে বিতরণ করা ম্যাগাজিনেও এই বিষয়ে বিস্তারিত জানাতে হবে বলে নির্দেশিকাতে জানানো হয়েছে।
প্রত্যেকদিন গোটা দেশে কয়েক লাখ যাত্রী যাত্রা করেন বিমানে। দেশের মধ্যে হোক কিংবা বিদেশ থেকেও বহু যাত্রী আসেন ভারতে। সেখানে দাঁড়িয়ে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ'র এহেন নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তার স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ভারত সবথেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করে থাকে। জঙ্গি হামলার আশঙ্কা আর প্রতিবেশী দেশগুলির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা যাতে স্যাটেলাইট ফোন না ব্যবহার করেন সেই সংক্রান্ত ঘোষণা বারবার করা হয়।
বিশেষ করে সংশ্লিষ্ট দফতরের স্পষ্ট নির্দেশিকা ছাড়া তা যাতে ব্যবহার না করা হয় সেই কথাও জানানো হয়। কিন্তু এরপরেও বহু ক্ষেত্রে যাত্রীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করছেন ভারতের মাটিতে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত মাসে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয় দেরাদুন বিমানবন্দরে। আরও এক যাত্রীকে গ্রেফতার করা হয় চেন্নাই বিমানবন্দর থেকে।
দুজনের কাজ থেকেই স্যাটেলাইট ফোন পান নিরাপত্তা আধিকারিকরা। যা রীতিমত উদ্বেগের বলে মন্তব্য করে দেশের একাধিক নিরাপত্তা সংস্থা। শুধু তাই নয়, দেশের সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি বলেও মত বিশ্লেষকদের। এই অবস্থায় ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর এহেন নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি ব্রিটিশ সরকার তাদের নাগরিকদের জন্য একটি অ্যাডজাইজারি করেছে। যেখানে বলা হয়েছে লাইসেন্স ছাড়া যদি স্যাটেলাইট ফোন ব্যবহার করা হয় কিংবা নিয়ে যান তাহলে ভারতে গ্রেফতার কিংবা মোটা অঙ্কের জরিমানার মধ্যে পড়তে হতে পারে। ফলে এই বিষয়ে সাবধান থাকার কথা বলা হয়েছে ব্রিটিশ সরকারের সতর্কবার্তায়।












Click it and Unblock the Notifications