ভারতে বেশিরভাগ হিন্দুই ধর্মনিরপেক্ষ, আর কী বললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি
ভারতের বেশির ভাগ হিন্দুই ধর্মনিরপেক্ষ। এমনটাই মন্তব্য প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশির। সমাজে অসহিষ্ণুতা বাড়লেও তা বেশিদিন চলবে না বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
ভারতের বেশির ভাগ হিন্দুই ধর্মনিরপেক্ষ। এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি। সমাজে অসহিষ্ণুতা বাড়লেও তা বেশিদিন চলবে না বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তাঁর মন্তব্য, ধর্মীয় মেরুকরণ দেশে স্থায়ী হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদেশের মুসলিমদের থেকে ভারতের মুসলিমরা ভাল জায়গায় রয়েছেন বলে জানিয়েছেন মন্তব্য করেছেন এসওয়াই কুরেশি। দেশে অসহিষ্ণুতা চলছে স্বীকার করে নিয়ে তাঁর মন্তব্য, বিষয়টি ৫ থেকে ১০ বছরের বেশি স্থায়ী হবে না। বাবরি মসজিদ দিয়ে যা শুরু হয়েছিল তা থিতিয়ে গিয়েছে। কিন্তু আবারও তা শুরু হয়েছে। ভোট এবং ভোট ব্যাঙ্ক রাজনীতিকেই ঘটনার জন্য দায়ী করেছেন তিনি।
বিভেদ সৃষ্টিকারী ভোট ব্যাঙ্ক রাজনীতিই দেশে অসহিষ্ণুতার জন্যই দায়ী বলে মন্তব্য করেছেন এসওয়াই কুরেশি। তাঁর মতে, কোনও সন্দেহ নেই যে, হিন্দুরা ধর্মনিরপেক্ষ হওয়ায় ভারতও ধর্মনিরপেক্ষ। কারও মনে ঘৃণা তৈরি হলে সেটা অস্থায়ী, সেটা আসে যায়। ভারতের মূল তত্ত্বই হল ধর্ম নিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ হিন্দু ভাবধারা এবং উদারতার জন্যই তা টিকে রয়েছে বলে মনে করছেন তিনি।
মুসলিমদের মধ্যে পরিবার পরিকল্পনার জন্য তিনি একটি নীতি তৈরি করে দিয়েছিলেন বলে জানিয়েছেন কুরেশি। তাঁর মতে, মুসলিমদের অবশ্যই বড় ভাবে পরিবার পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications