হাথরসে ব্ল্যাক ম্যাজিকের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্র! নির্মম পরিণতি ডিরেক্টর, শিক্ষকদের হাতে

মর্মান্তিক পরিণতি দ্বিতীয় শ্রেণির এক খুদে স্কুল ছাত্রের। স্কুলের সাফল্য ও খ্যাতি আনার জন্য ওই ছাত্রের জীবন গেল৷ ব্ল্যাক ম্যাজিকের শিকার হল ওই ছাত্র। ঘটনায় গ্রেফতার পাঁচ জন৷ মর্মান্তিক এই ঘটনা উত্তরপ্রদেশের হাথরসে৷

রাসগাওয়ানের ডিএল পাবলিক স্কুলের ঘটনা। ওই স্কুলেরই ছাত্র ছিল ছোট্ট কৃতার্থ। স্কুলের পরিচালক ও তার বাবা সহ পাঁচ জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, স্কুলের ম্যানেজার দীনেশ বাঘেলের বাবা কৃতার্থকে খুন করেছেন। ম্যানেজারের বাবা - যশোধন ওরফে ভগত বিশ্বাস করতেন একটি শিশুর বলি দিলে কালো জাদুর মাধ্যমে স্কুলে সমৃদ্ধি আসবে।

Black magic

ছেলেকে না পেয়ে পুলিশে অভিযোগ করেছিল তার পরিবার। শিশুটির মৃতদেহ গাড়িতে পাচারের চেষ্টা করছিল ওই ব্যক্তি। পুলিশের হাতে তিনি ধরা পড়ে। ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে।

রাসগাওয়ান এলাকার ডিএল পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র কৃতার্থ স্কুলের হস্টেলে থাকত। সোমবার সকালে স্কুলের ম্যানেজার দীনেশ বাঘেল কৃতার্থের পরিবারকে জানান, শিশুটি অসুস্থ। পরিবারের লোকজন স্কুলে এসে দেখেন কৃতার্থ নিখোঁজ।

বাঘেলকে পরিবারের সদস্যরা এসে ছেলের ব্যাপারে জানতে চান। কৃতার্থকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই কথা পরিবারকে বলা হয়। তাদের বিভ্রান্ত করা হয়। এরপর পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ দায়ের করে। বাঘেলকে সাদাবাদ এলাকার কাছে আটক করা হয়। বাঘেলের গাড়ির পিছনের সিটে কৃতার্থের দেহ পাওয়া যায়।

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
এটি তাদের প্রথম চেষ্টা ছিল না। পুলিশ জানিয়েছে, পাঁচ জন সাম্প্রতিক অতীতে অন্য একটি ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে সেই সময় ওই চেষ্টা সফল হয়নি।

সাদাবাদের গৌতম নগরের বাসিন্দা লীলা সিংয়ের ছেলে রামপ্রকাশ। দীনেশ বাঘেল, যশোদনের ছেলে, রাসগাওয়ান সহ পাঁচ জনকে পুলিশ ঘটনায় গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+