গুরগাঁও: ন্যাড়া করে নাগাল্যান্ডের ২ কিশোরকে নির্মম মার দুষ্কৃতীদের

গুরগাঁও-এর একটি গ্রামে বাড়িতে ভাড়া থাকতেন আওয়াং এবং চেস্তার নামের ওই দুই যুবক। তাঁদের কথায়, রাত ১২ টা নাগাদ আচমকাই কম করে ৭ জন লোক ঘরের মঘ্যে ঢুকে তাদেরকে ক্রিকেট ব্যাট ও লাঠি দিয়ে মারতে শুরু করে। রাত ৩ টে অবধি চলে এই মারধরের পালা। চেস্তারের কথায়, তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। মাথা মোড়ানোর সময় তাঁকে মাটিতে এমনভাবে চেপে ধরে রাখা হয় যাতে সে নড়তে চড়তে না পারে। এদের মধ্যে একজন বেরিয়ে যাওয়ার আগে হুমকি দেয়, "তোদের উত্তর-পূর্ব ভারতের লোকজনদের বল যেন সিকন্দরপুর ছেড়ে চলে যায়।"
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>3 Northeastern youths asked to vacate their rented flat, beaten up by local goons in Sikandarpur, Gurgaon <a href="http://t.co/kq3KKBCPdf">pic.twitter.com/kq3KKBCPdf</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/522678449060593664">October 16, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে আক্রমণকারীদের শনাক্ত করতে সাহায্য করছে আওয়াং ও চেস্তার।
গুরগাঁও থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত সিকন্দরপুর। এই এলাকায় বহু উত্তর-পূর্ব ভারতীয়দের বাস। কেউ কেউ জানিয়েছেন, বাড়ির মালিকরা আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন উত্তর পূর্ব ভারতের লোকজনকে তারা এলাকায় থাকতে দেবেন না। যদিও স্থানীয় বাসিন্দাদের কথায় উত্তর পূর্ব ভারতের যারা সিকন্দরপুরে থাকে তাকা মদ্যপ অবস্থায় এলাকার শান্তি ভঙ্গ করে।












Click it and Unblock the Notifications