মকর সংক্রান্তিতে গুজরাটে ঘুড়ির মাঞ্জায় মৃত প্রায় দেড়শোর বেশি পাখি
মকর সংক্রান্তিতে গুজরাটে ঘুড়ির মাঞ্জায় মৃত প্রায় দেড়শোর বেশি পাখি
মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর চল দেশের সর্বত্র। সে বাংলা হোক বা গুজরাট। শীতের চাদর গায়ে জড়িয়ে ঘুড়ি উত্সবে মাতে আট থেকে আশি সকলেই। কিন্তু এবার সেই ঘুড়ি উত্সবই পাখিদের জন্য বয়ে নিয়ে আসছে প্রাণহানির বার্তা।

সবরমতী নদীর তীরে প্রতি বছর পালিত হয় এই ঘুড়ি উৎসব
সূত্রের খবর, এই বছর মকর সংক্রান্তি উৎসবের দুদিনে গুজরাটে ঘুড়ির মাঞ্জা সুতোয় জড়িয়ে মারা গেছে প্রায় দেড়শোর বেশি পাখি। পাশাপাশি দেড় হাজারেরও বেশি পাখি ওই দিন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ১৯৮৯ সাল থেকে সবরমতী নদীর তীরে মহাসমারোহে পালিত হয়ে আসছে এই ঘুড়ি উৎসব। যেখানে প্রতি বছর ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ।

মাঞ্জা সুতোতেই মৃত্যু
সরকার জানিয়েছে ঘুড়ি কাটাকাটিতে ব্যবহৃত কাঁচ এবং আঠার প্রলেপ লাগানো বিশেষ ধরণের ধারালো মাঞ্জা সুতোয় জড়িয়েই উড়ন্ত অবস্থায় গুজরাটে এই শতাধিক পাখি মৃত্যু কোলে ঢোলে পড়েছে। একই ধরণের ঘটনা ঘটতে দেখা গেছে মহারাষ্ট্রেও।

৩৮ টি শুশ্রূষা কেন্দ্র চালু সরকারের
প্রতিবছর একই ঘটনা ঘটায় গুজরাট সরকার বর্তমানে ঘুড়ি উত্সবে আহত পাখিদের বাঁচানোর উদ্দেশ্যে ‘করুণা অভিযানের' আওতায় রাজ্যে প্রায় ৩৮ টি কেন্দ্র চালু করেছে। ক্রমবর্ধমান পাখির মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এই প্রসঙ্গে বন দফতরের আধিকারিক নিধি দাভে বলেন, " বর্তমানে আমাদের রাজ্যে ৩৮ টি পাখি উদ্ধার কেন্দ্র রয়েছে যা চিকিত্সক এবং স্বেচ্ছাসেবকেরা চালাচ্ছেন। উত্সবের একদিনে পায়রা, হাঁস সহ প্রায় ৬০টি আহত পাখিকে উদ্ধার করা হয়। বর্তামানে তাদের সঠিক চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।"












Click it and Unblock the Notifications