গুজরাতে নতুন ২ হাজার টাকার নোট দিয়ে প্রায় তিন লক্ষ টাকা ঘুষ!

পুরো ২ লক্ষ ৯০ টাকার টাকাই ২ হাজার টাকার নতুন নোটে দেওয়া হয়েছে। এই নতুন টাকা বাজারে ছাড়া হয়েছে গত ১১ নভেম্বর। এর মধ্যে কী করে এত টাকা একজায়গায় করা গেল তা নিয়েই এবার তদন্ত করছেন গোয়েন্দারা।

গান্ধীনগর, ১৭ নভেম্বর : পুরনো দুটি বড় নোট বাতিল হয়ে গিয়েছে। নতুন নোট পাননি অনেকেই। সারা দেশ নতুন নোটের সঙ্কটে ভুগছে। এই অবস্থাতেও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কিছুমাত্র কমেনি। গুজরাতের পোর্ট ট্রাস্টের দুই আধিকারিককে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ঘুষ চাই! বাড়তি আবদার, দিতে হবে ১০০ টাকার নোট, গ্রেফতার সরকারি কর্মচারী

#Note Ban! এর মাঝেই বেঙ্গালুরুর এই বিয়েতে খরচ ৩০ কোটি টাকা!

অভিযোগ, দুজনের একজন আড়াই লক্ষ টাকা ও আর একজন ৪০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা তাদের একজনের বাড়ি থেকে উদ্ধারও করা হয়েছে। আর এই উদ্ধার হওয়া টাকা খুলে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ তদন্তকারী আধিকারিকদের।

গুজরাতে নতুন ২ হাজার টাকার নোট দিয়ে প্রায় তিন লক্ষ টাকা ঘুষ!

জানা গিয়েছে, পুরো ২ লক্ষ ৯০ টাকার টাকাই ২ হাজার টাকার নতুন নোটে দেওয়া হয়েছে। এই নতুন টাকা বাজারে ছাড়া হয়েছে গত ১১ নভেম্বর। এর মধ্যে কী করে এত টাকা একজায়গায় করা গেল তা নিয়েই এবার তদন্ত করছেন গোয়েন্দারা।

৬ হাজার কোটি টাকা নগদ নিয়ে আত্মসমর্পণ গুজরাতের ব্যবসায়ীর

কারণ সপ্তাহে সর্বাধিক ২৪ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তোলার নিয়ম লাগু হয়েছে। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকার বেশি তোলা সম্ভব নয়। অথচ ঘুষ দেওয়া হয়েছে প্রায় তিন লক্ষ টাকা।

#Note বাতিলের সিদ্ধান্তের পর একটাও চুরি হয়নি দেশের এই রাজ্যে

পুলিশ সূত্রে খবর, ধৃত পোর্ট ট্রাস্টের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার পি শ্রীভিবাসু ও সাব ডিভিশনাল অফিসার কে কোমতেকর একটি বেসরকারি ইলেকট্রিক্যাল ফার্মের বিল পাশ করিয়ে দিতে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন।

এর মাঝেই নৌট বাতিলের ঘটনা ঘটলেও ঘুষ নেওয়া আটকে থাকেনি। রুদ্রেশ্বর নামে এক মধ্যস্থতাকারী ১৫ নভেম্বর ওই বেসরকারি সংস্থার কাছ থেকে আড়াই লক্ষ টাকা ঘুষ নিয়ে পৌঁছে দেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রেশ্বরকে গ্রেফতার করে।

এরপরে জাল পেতে দুই আধিকারিককে টাকা সমেত বমাল গ্রেফতার করে। এরপরে বাকী ৪০ হাজার টাকাও উদ্ধার হয়। পোর্ট ট্রাস্টের আধিকারিকরা জানিয়েছেন, এরা এর আগেও বহুবার ঘুষ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+