DY Chandrachud: বাড়ির গণেশ পুজোয় প্রধানমন্ত্রী মোদী আসায় বিতর্ক, কী বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়?
সামনের মাসেই অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিকে তাঁর বাড়ির গণেশ পুজোয় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে বেশ বিতর্ক ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। এবার সেই বিষয়ে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
কী বলেছেন তিনি? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এই ধরনের সাক্ষাতের সময় কোনও বিচার বিভাগের বিষয় নিয়ে আলোচনা হয় না। প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের মধ্যেও নিয়মিত বৈঠক হয়। তাও জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

আগামী ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। এদিকে প্রায় মাস খানেক আগে তাঁর বাড়ির গণেশ পুজোয় উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক শিবিরের একটা অংশ দুই দুইয়ে চার করছে তারপর থেকে।
এদিন প্রধান বিচারপতি জানান, সুপ্রিমকোর্টে নিয়োগ পাওয়ার আগে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন। রাজ্যের প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পরে প্রথমে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে যান। তারপর মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতির বাড়িতে যান। সেই সব বৈঠকের মধ্যে নির্দিষ্ট এজেন্ডা থাকে।
ধরা যাক, রাজ্যের ১০ টি প্রকল্প চলছে। প্রকল্পের বাজেট কত? পরিকাঠামো কী? মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে আলোচনা করেন। এজন্য কি শশরীরে দেখা করা উচিত নয়? সেই প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়৷
যদি চিঠি পাঠিয়ে এই সব আলোচনা হত! তাহলে কখনওই কাজ শেষ হত না। সব বৈঠকে সময় মুখ্যমন্ত্রী কখনও কোনও বিচারাধীন মামলার বিষয়ে আলোচনা, জিজ্ঞাসা করেন না। ১৪ আগস্ট, ২৬ জানুয়ারি এছাড়াও কোনও অনুষ্ঠান, বিবাহ, শোকাতর মুহূর্তে মুখ্যমন্ত্রী ও প্রধান বিচারপতির মধ্যে সাক্ষাৎ হয়। বিচার বিভাগের কাজের উপরে কোন প্রভাব পড়ে না কেউ প্রশ্ন তোলে না, কী চুক্তি হল৷ এই কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পূজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধরনের বৈঠক সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। এমনই দাবি বিরোধীদের একটা অংশের। শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রশ্ন তুলেছিলেন৷ সংবিধানের রক্ষক রাজনৈতিক নেতাদের সঙ্গে এভাবে দেখা করেন। তাহলে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়৷












Click it and Unblock the Notifications