কুম্ভমেলায় নয়া ইতিহাস! প্রয়াগে পূণ্যস্নানে 'দিন বদল'-এর এক নতুন ছবি
উত্তর প্রদেশের প্রয়াগে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে অর্ধকুম্ভের মেলা। ২০১৯ সালের কুম্ভমেলা ঘিরে নিরাপত্তা থেকে ব্যবস্থাপনা ঘিরে রীতিমত তৎপর বিজেপি শাসিত যোগী প্রশাসন।
উত্তর প্রদেশের প্রয়াগে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়েছে অর্ধকুম্ভের মেলা। ২০১৯ সালের কুম্ভমেলা ঘিরে নিরাপত্তা থেকে ব্যবস্থাপনা ঘিরে রীতিমত তৎপর বিজেপি শাসিত যোগী প্রশাসন। একাধিক আখারার সাধু সন্ন্যাসীরা এই মহা ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছেন। আর ২০১৯ সালের এই মেলাতেই উঠে এবার উঠে আসছে দিন বদলের ছবি।

এদিন কুম্ভমেলায় প্রথমবার বৃহন্নলা হিসাবে পূণ্যস্নান করতে দেখা গেল লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠিকে। আর এই ঘটনার সঙ্গে সঙ্গেই এক নয়া ইতিহাস তৈরি হয়ে গেল। বৃহন্নলাদের নিয়ে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির লড়াই বহুদিনের। বহু আইনি লড়াইয়ের পথ পেরিয়ে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠি এদিন সমাজ ভাবনায় এক দিনবদলের ছবি এঁকে দিয়েছেন। এই প্রথমবার প্রায় ১২ লাখ বৃহন্নলা অংশ নিচ্ছেন কুম্ভমেলায়। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় এই সমাবেশে বৃহন্নলাদের এই পূণ্যস্নান রীতিমত খবরে।
এদিন, কিন্নর আখারার তরফে লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠি জানান ,'মেলায় আমাদের অংশগ্রহণ অর্থাৎ মূল সমাজ আমাদের গ্রহণ করছে,সৃষ্টিকর্তা আমাদের মধ্যেই রয়েছেন। একদিন তাঁর কাছেই চলে যেতে হবে। আমাদের দরজা সকলের জন্য খোলা।'












Click it and Unblock the Notifications