কাশ্মীরের জঙ্গিদের নৃশংসতা ! সদ্য কৈশোর পেরনোকে গুলিতে হত্যা
গুপ্তচর বৃত্তির অভিযোগে স্থানীয় এক যুবককে হত্যার রাস্তায় গেল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। জঙ্গি কার্যকলাপ শুরুর পর থেকে কাশ্মীরে এই প্রথমবার।
গুপ্তচর বৃত্তির অভিযোগে স্থানীয় এক যুবককে হত্যার রাস্তায় গেল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। জঙ্গি কার্যকলাপ শুরুর পর থেকে কাশ্মীরে এই প্রথমবার। এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সোপিয়ানের সাফনাগ্রির বাসিন্দা বচর ১৮-র নাদিম মজনুরকে হত্যা করেছে তারা।

কাশ্মীরের বাসিন্দাদের কিছু অংশের সমর্থন পায় জঙ্গি সংগঠন হিজবুল। তাদের তরফেই এই হত্যার ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে শোনা যাচ্ছে আরও দুজনের নাম। দুই ব্যক্তি আব্বার ও সোবান তার সঙ্গে কী করেছিল সেই প্রশ্ন করা হয়েছে সদ্য কৈশোর পেরনোকে।
জঙ্গি সংগঠন হিজবুলের দাবি, সোপিয়ানের সাফনাগ্রাতে এনকাউন্টার হয়েছিল। অভিযুক্ত যুবক নাকি স্বীকার করেছে, সে টাকার বিনিময়ে নিরাপত্তা বাহিনীর কাছে জঙ্গিদের খবর পৌঁছে দিয়েছিল। যদিও সূত্রের খবর অনুযায়ী, এই যুবক কোনও টাকাই পায়নি। কেননা সেনাবাহিনী তাকে বাধ্য করেছিল খবর দিতে।
জঙ্গি সংগঠনের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, তারা কোনও কিশোর-যুবককে মারতে চায় না। তবে এই ঘটনা তাদের করতে বাধ্য করেছে।
বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা কাশ্মীরের সোপিয়ানের সাফনাগ্রা থেকে আঠারো বছরের নাদিম মনজরকে অপহরণ করেছিল। পরে পুলওয়ামা থেকে তার বুলেট বিদ্ধ দেহ পাওয়া যায়।












Click it and Unblock the Notifications