Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Devendra Fadnavis: মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মানবিকতার পরিচয়, পুনের রোগীকে ৫ লক্ষ টাকা অনুদান ফড়ণবীসের

Devendra Fadnavis: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই প্রথম ফাইল স্বাক্ষর করলেন দেবেন্দ্র ফড়ণবীস। আর তাতেই মানবিকতার পরিচয় দিলেন তিনি। পুনের এক রোগীর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর মেডিক্যাল রিলিফ ফান্ড (CM Medical relief fund) থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা অনুমোদন করলেন দেবেন্দ্র ফড়ণবীস।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়। জানা গিয়েছে, পুনের ওই রোগীর নাম চন্দ্রকান্ত শঙ্কর কুরহাদ। প্রাণ বাঁচাতে অতি সত্ত্বর অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল তাঁর।

FADNAVIS

স্বামীর চিকিৎসার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান চন্দ্রকান্তের স্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই ওই ব্যক্তির চিকিৎসার আর্থিক সহায়তা (Financial Aid) প্রদানের ফাইল সই করে প্রথম কাজটি সারলেন ফড়ণবীস।

এরপর মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে ফড়ণবীস বলেন, "গত আড়াই বছরে মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। তবে এবারে আর থামার পরিকল্পনা নেই। একই দিশায়, একই গতিতে উন্নয়ন হবে। শুধু আমাদের দায়িত্বগুলির পরিবর্তন হয়েছে।"

ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া সবকটি কাজ সম্পন্ন করার আশ্বাস দেন ফড়ণবীস। বলেন, "গত কয়েক বছর সরকারে বারবার পালাবদল দেখেছে মহারাষ্ট্র। তবে আগামী ৫ বছর স্থায়ী সরকার থাকবে বলেই আশ্বাস দিলেন ফড়ণবীস।

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস। মুম্বইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ফড়ণবীসের পর রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে একে একে শপথ নেন একনাথ শিন্ডে (Eknath Shinde) ও অজিত পাওয়ার (Ajit Pawar)।

কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন এদিনের অনুষ্ঠানে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি, হরিয়ানার নয়াব সিং সাইনি, অসমের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা-সহ অন্যান্যরা।

আমন্ত্রণ সত্ত্বেও শপথ গ্রহণের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ির শিবসেনার উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও এনসিপির শরদ পাওয়ার (Sharad Pawar)। তবে বহু তারকাও সামিল হয়েছিলেন বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে।

শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর ও রণবীর সিং, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত নেনে, সচিন তেণ্ডুলকর, মুকেশ অম্বানি, নোয়েল টাটা ও কুমারমঙ্গলম বিড়লা-সহ বহু বিশিষ্টদের দেখা মেলে মুম্বইয়ের আজাদ ময়দানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+