করবা চৌথে প্রেমিকার সঙ্গে স্বামী, বেধড়ক মার দিল স্ত্রী

করবা চৌথে প্রেমিকার সঙ্গে স্বামী, বেধড়ক মার দিল স্ত্রী

এই ঘটনা শুনলে অনেকটা বলিউডের মশলা মুভির মতো মনে হবে। এক মহিলা তার স্বামীকে ভরা বাজারে ধরে ধোলাই দিলেন। কেন? স্বামী পরকীয়ায় ব্যস্ত ছিলেন। সেটাই ধরে ফেলেছিলেন মহিলা। হাতেনাতে ধরেই তারপর দিলেন দে দনা দন ধোলাই।

প্রেমিককে সঙ্গে নিয়ে মৌজ

প্রেমিককে সঙ্গে নিয়ে মৌজ

প্রেমিক স্বামী। তিনি প্রেমিককে সঙ্গে নিয়ে মৌজ সে করবা চৌথের বাজার করছিলেন। বাজার করছিলেন গাজিয়াবাদ মার্কেটে। আর সেটাই কাল হয়ে গেল। কথাতেই আছে, চুরি করা মহাপাপ , যদি না পর ধরা। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়। ঠিক সেটাই হল। অন্য মহিলার সঙ্গে পরকিয়ায় মজেছিলেন ওই ব্যক্তি। আর বাঘিনী এস হাজির ভরা বাজারে।

কোনও কথা না বলে শুরু হল মার। সোশ্যাল মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়েছে। স্ত্রী তার বন্ধুদের সঙ্গে স্বামীর কল্যানে করবা চৌথ পালন করবেন বলে গিয়েছিলেন বাজার করতে। আর সেখানে গিয়ে দেখেন বাজারের জঙ্গলে আপন মঙ্গলে ব্যস্ত তাঁর আপন স্বামী। অন্য মহিলার হাত ধরে ঘুরছেন। জোড়া করবা চৌথ লাভের আশায় মজে। আর সে সব করতে গিয়েই পড়ে গেলেন ধরা।

মহিলার বন্ধুরা মিলে ওই ব্যক্তির কলার ধরে মারতে শুরু করেন। হাতের সুখ মেটান স্ত্রী'ও। এমন লাইভ একশন দেখে ভিড় জমে যায়।

মার খেল প্রেমিকাও

মার খেল প্রেমিকাও

ওই ব্যক্তির প্রেমিকা তাকে বাঁচাতে এলে তিনিও ঘা কতক খেয়ে যান। দোকানদাররা বারবার তাদেরকে বাইরে গিয়ে মারামারি করতে বলেন। কিন্তু সে সব কথা আর কে শোনে।

মামলা দায়ের

মামলা দায়ের

দ্রুত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ওই মহিলা। পুলিশ তদন্ত শুরু করেছে। সুত্র মারফত জানা গিয়েছে ওই মহিলা এখন তার বাপের বাড়িতে থাকছেন। সে তার মা ও বন্ধুদের নিয়ে করবা চৌথের বাজার করতে গিয়ে এই ঘটনা দেখেন।

করবা চৌথ

করবা চৌথ

চলতি বছরে ১৩ অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ আজ করবা চৌথের উপবাস পালন করা হয়। এই দিনটি বিবাহিত মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই উপবাস করে থাকেন। তারা হাতে মেহেন্দি পড়েন। তারপর সূর্যোদয়ের আগে সরগি খেয়ে শুরু করেন উপবাস। তারপর রাতে চাঁদ দেখে উপবাস ভঙ্গ করেন। এতে তাদের দাম্পত্য জীবনের সুখ আসে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যান। স্বামীর সঙ্গে সন্তানকে নিয়ে সুখে ঘর করতে পারেন। এই বিশেষ দিনে আপনি যদি সকালে এই জিনিসগুলো দেখে থাকেন তাহলে আপনার জীবনে কখনোও ভালবাসার অভাব হবে না। দাম্পত্য জীবনের সুখ ভরে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+