করোনার বিধি নিষেধ অমান্য! সিপিএমের নেতারা দলীয় অনুষ্ঠানে মাতোয়ারা, দায়ের হল মামলা

করোনার বিধি নিষেধ অমান্য! সিপিএমের নেতারা দলীয় অনুষ্ঠানে মাতোয়ারা, দায়ের হল মামলা

যেখানে বিশ্ব করোনার অতি মহামারীর বিরুদ্ধে লড়ছে। হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। নানান দেশে জারি করা হয়েছে বিধিনিষেধ। আর এই বিপর্যয়ের সময়ই কেরলের সিপিএম নেতারা দলীয় অনুষ্ঠন করলেন। কেরলে সিপিএমের তিরুবনন্তপুরম জেলা সম্মেলনের জন্য পরসালায় হল মেগা তিরুভাথিরাক্কালি অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন অনেকেই। কঠিন পরিস্থিতির মধ্যে এই অনুষ্ঠানের জন্য দলের ভিতর ও বাইরে থেকে তীব্র সমালোচনা ঝড় উঠেছে।

অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন অনুষ্ঠানটির আয়োজন করেছিল। অনুষ্ঠানে ৫০০-রও বেশি (যদিও দলীয় সূত্র অনুসারে জানা গিয়েছে, ৫০২) মহিলা যোগদান করেছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও এলডিএফ সরকারের প্রশংসা করেন। অনুষ্ঠানে গানের সঙ্গে নাচ করছেন পার্টি পলিটব্যুরো সদস্য এম এ বেবি, মন্ত্রী ভি শিভানকুট্টি এবং সিপিএম জেলা সম্পাদক আনাভুর নাগাপ্পান।

অনুষ্ঠান নিয়ে তীব্র বিতর্ক

অনুষ্ঠান নিয়ে তীব্র বিতর্ক

যদিও অনুষ্ঠানটি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারের দেওয়া বিধিনিষেধগুলি অমান্য করেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত SFI নেতা ধীরাজ রাজেন্দ্রন!

নিহত SFI নেতা ধীরাজ রাজেন্দ্রন!

নিহত SFI নেতা ধীরাজ রাজেন্দ্রনের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে ইদুক্কি থেকে কান্নুরে তাঁর জন্মস্থানে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন দলের নেতারা অনুষ্ঠানে মাতোয়ারা ছিলেন।

কংগ্রেসের রাজ্য প্রধানের অভিযোগ

কংগ্রেসের রাজ্য প্রধানের অভিযোগ

কোভিড বিধি অনুযায়ী, করোনার কঠিন পরিস্থিতিতে বাইরের অনুষ্ঠানে ১৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। কংগ্রেসের রাজ্য প্রধান কে সুধাকরণের অভিযোগ, সিপিএম তিরুভাথিরাতে কোভিডবিধি ভঙ্গ করেছে। সিপিএম-এর প্রতি সহানুভূতিশীল অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছন।

স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ কী বললেন

স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ কী বললেন

স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন, গত এক সপ্তাহে করোনা সংক্রমণ ১০০% বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতি বড়দিন ও নতুন বছরের জন্য দায়ী।

দলীয় মিটিংয়ে নিয়ম লঙ্ঘনের প্রশ্নে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, কোভিড বিধিনিষেধ সকলকে পালন করতে হবে। পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সংস্থা সকলেই তাদের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন তিনি।

 ঘটনায় রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া

ঘটনায় রাজ্য সম্পাদকের প্রতিক্রিয়া

সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়েরি বালাকৃষ্ণান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের অনুষ্ঠান এড়ানো উচিত ছিল।

দায়ের করা হল মামলা

দায়ের করা হল মামলা

মেগা তিরুভাথিরা অনুষ্ঠানের আয়োজনের জন্য পরসালা পুলিশ এক জেলা পঞ্চায়েত সদস্য তথা স্বাস্থ্য কমিটির সদস্য ভি আর সালুজা এবং আরও ৫৫০ জনের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের করেছে।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+