বাসে মহিলার সামনেই হস্তমৈথুন যুবকের! হাতেনাতে ধরা পড়তেই চোখে জল অভিযুক্তের
প্রকাশ্যে বাসের মধ্যে হস্তমৈথুন (masturbate) যুবকের! তাও কিনা এক যুবতীর সামনে। এমনই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা সামনে আসতেই একেবারে হৈচৈ কাণ্ড। শুধু তাই নয়, বাসের মধ্যে প্রকাশ্যে এই ঘটনায় প্রশ্নের মুখে মহিল
প্রকাশ্যে বাসের মধ্যে হস্তমৈথুন (masturbate) যুবকের! তাও কিনা এক যুবতীর সামনে। এমনই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তা সামনে আসতেই একেবারে হৈচৈ কাণ্ড। শুধু তাই নয়, বাসের মধ্যে প্রকাশ্যে এই ঘটনায় প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানীর বুকে! দিল্লি পরিবহণ নিগমের (DTC) এক কর্মীর মারাত্মক একটি ভিডিও সামনে এসেছে। যেখানে ওই কর্মীকে বলতে শোনা যাচ্ছে, রাজধানীর রোহিণী এলাকাতে একটি বাসে এক মহিলার সামনে এক ব্যক্তি কুইঙ্গিত করছে। এমনকি নানারকম অশ্লীল কাজ করছেন বলেও দাবি ওই কর্মীর। এমনকি বাসের মধ্যে হস্তমৈথুন (masturbate) করছে বলেও মারাত্মক অভিযোগ করতে শোনা যাচ্ছে।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। ফলে পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলা হয়। ঘটনার পরেই ওই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। এবং চিৎকার করতে থাকেন বলে জানা যাচ্ছে। আর এরপরেই অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। আর সেই সময়ে বাসে থাকা অন্যান্যরা তাঁকে ধরে ফেলে বলে জানা যাচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তকে সবাই মিলে ধরেছে। তবে ধরা পড়তেই সে কান্নায় ভেঙে পড়ে বলে ভিডিওতে দেখা যাচ্ছে। তবে এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বিহারের বাসিন্দা। বাসের যাত্রীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারেনি। কারণ হিসাবে ওই পুলিশ কর্তার দাবি, মহিলার তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এই বিষয়ে তরুণীকে বারবার আবেদন করা হলেও অভিযোগ দায়ের করেনি বলে দাবি পুলিশ আধিকারিকরা।
তবে পুলিশ জানিয়েছে আগামিদিনে এই বিষয়ে কোনও অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঘটনার পরেই পুলিশের তরফে দিল্লির বিভিন্ন অংশে নজর দারি বাড়ানো হচ্ছে। যদিও দিল্লিতে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা দিল্লি পুলিশের তরফে নেওয়া হয়েছে। বাসগুলিতে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে। লাগানো হয়েছে প্যানিক বোতামও। কিন্তু এরপরেও এই ধরনের ঘটনা রুখে দেওয়াটা কার্যত বড় চ্যালেঞ্জ পুলিশের সামনে।
বলে রাখা প্রয়োজন, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটে। মুম্বইয়ের এক ব্যবসায়ী এই কাজ করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক জঘন্য ঘটনা।












Click it and Unblock the Notifications