সাইবার নিরাপত্তায় পথীকৃত হচ্ছে বাংলা, ১ লক্ষ চাকরির সুযোগ, জানুন কোথায় কোর্স করে মিলবে চাকরি

সাইবার নিরাপত্তা প্রতিটি রাজ্যেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেকথা মাথায় রেখেই রাজ্য সরকার এই পেশায় ১ লক্ষ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

সাইবার নিরাপত্তা প্রতিটি রাজ্যেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেকথা মাথায় রেখেই রাজ্য সরকার এই পেশায় ১ লক্ষ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাইবার নিরাপত্তায় এই নতুন কর্মসংস্থান হবে।

নতুন ১ লক্ষ চাকরির সুযোগ রাজ্যে

স্নাতক স্তরে নতুন কোর্সের অবতারণা করা হচ্ছে। যাতে ছাত্রছাত্রীরা কলেজ পাশ করেই কর্মস্থলে যোগ দিতে পারেন। শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই নয়, পুলিশেও কাজে লাগানো হবে এই প্রশিক্ষিত যুবক-যুবতীদের।

সাইবার নিরাপত্তায় সারা দেশে বাংলা পথীকৃত হতে চলেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বিভিন্ন সরকারি দফতরে আগামিদিনে সরবরাহ করা হবে বাংলা থেকে। যাতে সাইবার অপরাধের সংখ্যা সারা দেশে কমিয়ে আনা যায়।

যেভাবে সারা দেশে ডিজিটাইজেশন হচ্ছে তাতে সাইবার নিরাপত্তার প্রয়োজন আরও বেড়ে গিয়েছে। এই অবস্থায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ বেশি করে প্রয়োজন। সেক্ষেত্রে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতর ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সাহায্য করবে। এক্ষেত্রে কল্যাণীর আইআইআইটি বিশেষজ্ঞরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কল্যাণীর আইআইআইটি-তেই কোর্স করানো হবে। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে কোর্স থাকবে। সেখানে ছাত্রছাত্রীদের নেটওয়ার্কিং ও অপারেটিং সিস্টেমস নিয়ে প্রাথমিক ধ্যানধারণা দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+