বর্ষার হাওয়া বয়ে আনছে নয়া বিপদ, নতুন বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ভারতের সাত রাজ্য
বর্ষার হাওয়া বয়ে আনছে নয়া বিপদ, নতুন বিপর্যয়ের মুখে পড়তে চলেছে ভারতের সাত রাজ্য
বর্ষার হাত ধরে নতুন বিপদ ধেয়ে আসছে ভারতের দিকে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ধেয়ে আসছে। নিমেষে শেষ হয়ে যাবে একরের পর এক জমির ফসল। এমনই বিপদের আগমন বার্তা শুনিয়েছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। তার পরেই ভারতে শয়ে শয়ে ঢুকে পড়বে এরা। ভারতের সাতটি রাজ্যে এই মূহূর্তে চরম বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছে।

বর্ষায় হাওয়ার সঙ্গে আসছে পঙ্গপাল
করোনা সংক্রমণের মধ্যে একাধিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে ভারতকে। এবার ধেয়ে আসছে নতুন বিপদ। পঙ্গপাল। এযাবৎ যার নামই কেবল শুনেছে দেশবাসী। বইয়ে পড়া গল্পকথা বাস্তবে সত্যি হতে চলেছে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ধেয়ে আসছে ভারতের দিকে। বর্ষার মৌসুমিবায়ুতে ভর করে আর কয়েক সপ্তাহের মধ্যে ভারতে ঢুকে পড়বে রাক্ষুসে এই পোকার দল। এমনই বিপদবার্তা শুনিয়েছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা।

সংকটে ৭ রাজ্য
একদিকে যখন হু হু করে বেড়ে চলেছে গোটা দেশে করোনা সংক্রমণ। ঠিক তখনই পঙ্গপাল নামক নতুন বিপদের মুখে পড়তে চলেছে ভারতের সাত রাজ্য। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্রে সবচেয়ে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। আফ্রিকার দেশ গুলি থেকে এই পঙ্গপালের দল মৌসুমি বায়ুতে ভর করে আরব সাগর হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। সেখান থেকে এবার পাঞ্জাব, রাজস্থানে ঢুকে পড়বে। প্রথম দফায় অবশ্য রাজস্থানের উপর দিয়ে চলে গিয়েছে। কিন্তু এবার সংখ্যায় তারা অনেক বেশি বলে জানানো হয়েছে।

প্রস্তুতি নেওয়ার বার্তা
ইতিমধ্যেই সাত রাজ্যকে পঙ্গপাল নিয়ে সতর্ক করা হয়েছে। দিনে ১৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এই পঙ্গপালের দল। এতোটাই তীব্র তাদের গতি। নিমেষে একরের পর এক জমির ফসল খেয়ে সাফ করে গিতে পারে তারা। তাই আগাম প্রস্তুতিতে কীটনাশক গাড়ি একাধিক রাজ্যের খেতের কাছে মজুত করা হচ্ছে। ৬০টি কীটনাশক গাড়ি তৈরি করা হয়েছে। ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। প্রস্তুত রাখা হচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

পশ্চিমবঙ্গে কী থাবা বসাবে পঙ্গপাল
কয়েকদিন ধরেই পঙ্গপাল নিজে জল্পনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গেও পঙ্গপাল থাবা বসাবে কিনা তা নিয়ে এখনও সুনিশ্চিত কোনও খবর জানানো হয়নি। তবে গত কয়েকদিন ধরে পুরুলিয়া, বাঁকুড়ায় একটি বিশেষ ধরনের পোকা ঘিরে উত্তেজনা বেড়েছে।












Click it and Unblock the Notifications