ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ দিল্লি সরকারের, কেজরিওয়ালের প্রশংসায় শিল্পপতিরা

ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ দিল্লি সরকারের, কেজরিওয়ালের প্রশংসায় শিল্পপতিরা

করোনা আবহে দিল্লিতে নতুন ইলেকট্রিক ভেহিক্যাল প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির অর্থনীতি চাঙ্গা করতে এবং দুষণ নিয়ন্ত্রণে এর থেকে ভাল প্রকল্প আর হতে পারে না। প্রশংসায় পঞ্চমুখ দেশের বিভিন্ন ক্ষেত্রের শিল্পপতিরা। তাঁরা জানিয়েছেন এতে দেশের ইলেকট্রিক ভেহিক্যালের বাজার আরও উন্নত হবে।

কেজরিওয়ালের ইলেকট্রিক ভেহিক্যাল নীতি

কেজরিওয়ালের ইলেকট্রিক ভেহিক্যাল নীতি

করোনা পরিস্থিতিতে দিল্লির অর্থনীতি একেবারেই বেহাল হয়ে পড়েছে। আগেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লিতে বৈদ্যুতিন গাড়ির ব্যবহার বাড়াতে হবে। এতে দিল্লির পরিবেশ দূষণ কমবে। দিল্লির অর্থনীতির হাল ফিরবে বলেও দাবি করেছেন তিনি।

 কেজরিওয়ালের প্রশংসা

কেজরিওয়ালের প্রশংসা

করোনা পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর ইলেকট্রিক ভেহিক্যাল নীতির প্রশংসা করেছেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পপতিরা। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে বলে দাবি করেছেন তাঁরা। মাহিন্দ্রা ইলেকট্রকের সিইও মহেশ বাবু টুইটে কেজরিওয়ালের এই সিদ্ধান্তকে স্বাগত জানিেয়ছেন। তিনি টুইটে লিখেছেন, দিল্লি সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘ মেয়াদী লাভ রয়েছে। হিরো ইলেকট্রিকের এমডি নবীন মুঞ্জালও কেজরিওয়ালের এই নীতির প্রশংসা করেছেন। টুইটে তিিন লিখেছেন, দূষণ মুক্ত পৃথিবী গড়তে কেজরিওয়ালের এই নীতি ভীষণভাবে কাজে দেবে।

কর্মসংস্থানের নতুন দিশা

কর্মসংস্থানের নতুন দিশা

দিল্লি সরকারের ইলেকট্রিক ভেহিক্যাল নীতি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পরিবহণ ক্ষেত্রেও রাজস্ব সংগ্রহ বাড়াতে সাহায্য করবে। সর্বোপরি দিল্লির দূষণ নিয়ন্ত্রণে এর থেকে ভাল পন্থা আর কিছুই হতে পারে না বসে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

করোনায় অর্থনীতিতে ধাক্কা

করোনায় অর্থনীতিতে ধাক্কা

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ লকডাউন কাটিয়েছে দেশ। এই পরিস্থিতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া ভীষণ কঠিন। একাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েেছন। অনেকের চাকরি চলে গিয়েছে। যার জেরে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে গোটা দেশ। ইলেকট্রিক ভেহিক্যাল নীতি তাতে নতুন পথ দেখাতে শুরু করেছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+