করোনার সেকেন্ড ওয়েভে নদীতে দেহের স্তুপ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন গঙ্গা মিশনের প্রধান

করোনার সেকেন্ড ওয়েভে নদীতে দেহের স্তুপ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন গঙ্গা মিশনের প্রধান

করোনা সংক্রমণে সেকেন্ড ওয়েেভর সময় গঙ্গায় দেহ ভেসে আসা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন গঙ্গা মিশনের প্রধান রাজীব রঞ্জন মিশ্রা। তিনি জানিয়েছেন করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে মৃতদেহ ফেলার জায়গা হয়ে দিয়েছিল গঙ্গা। প্রসঙ্গত উল্লেখ্য সারি সারি দেহ সেসময় গঙ্গায় ভেসে আসতে দেখা গিয়েছিল। এই নিয়ে উত্তর প্রদেশ সরকারের অস্বস্তি বেড়েছিল। তবে যোগী সরকার দাবি করেছিল করোনায় মৃতদের দেহ সেগুলি নয়। কিন্তু বিরোধীরা এই নিয়ে শোরগোল ফেলে দিয়েছিল।

গঙ্গায় থরে থরে ভাসছে দেহ

গঙ্গায় থরে থরে ভাসছে দেহ

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মারাত্মক আকার নিয়েছিল সংক্রমণ। মৃত্যুর সংখ্যা ভয়ঙ্কর হারে বেড়েছিল গোটা দেশে। যার থেকে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে মৃত্যু সর্বাধিক হয়েছিল দেশে। করোনা প্রথম ভারতে হানা দেওয়ার পরেও সেরকম মৃত্যু হয়নি করোনা ভাইরাসের সংক্রমণে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বয়ঙ্কর মৃত্যু হয়েছিল গোটা দেশে। উত্তর প্রদেশে গঙ্গা থের থরে দেহ েভসে আসতে দেখা গিয়েছিল করোনার সেকেন্ড ওয়েভের সময়। উত্তর প্রদেশ থেকে বিহারে এসে ঠেকছিল দেহগুলি। এই নিয়ে আতঙ্ক বেড়েছিল জনমানসে। শেষ পর্যন্ত পাহারাদার নিয়োগ করে গঙ্গায় দেহ ভাসানো রুখতে হয়েছিল যোগী সরকারকে।

গঙ্গা দূষণের অভিযোগ

গঙ্গা দূষণের অভিযোগ

করোনা সেকেন্ড ওয়েভের সময় থরে থকে দেহ ভেসে আসা নিয়ে সরব হয়েছিল একাধিক রাজ্য। একদিকে যখন গঙ্গা পরিষ্কারের তোরজোর চলছে। মোদী সরকার গঙ্গা মিশন প্রকল্প শুরু করেছে সেখানে উত্তর প্রদেশ বিজেপি শাসিত রাজ্য গঙ্গায় এই ভাবে দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। গঙ্গায় করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেওয়ায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই নিয়ে যোগী সরকারকে সতর্ক করেছিলেন গবেষকরা। বিরোধীরাও এই নিয়ে শোরগোল ফেলেদিয়েছিল।

চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

যোদী সরকার গঙ্গায় করোনা আক্রান্তের দেহ ভাসানোর খবর অস্বীকার করলেও পরে গঙ্গার পারে পাহারাদার নিয়োগ করতে বাধ্য হয়েছিল। শেষে উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে গঙ্গা মিশনের প্রধান রাজীব রঞ্জন মিশ্রা দাবি করেছেন করোনার সেকেন্ড ওয়েভের সময় গঙ্গা মৃতদেহ স্তূপ করার ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছিল। নিজের লেখা একটি বইয়ে এমনই দাবি করেছেন তিনি। উত্তর প্রদেশের ভোটের আগে গঙ্গা মিশনের ডিরেক্টরের এই বই অস্বস্তি বাড়িয়েছে যোগী সরকারের তাতে কোনও সন্দেহ নেই।

 গঙ্গা পরিচ্ছন্নতার দাবি

গঙ্গা পরিচ্ছন্নতার দাবি

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে প্রচারে এসে বারবার দাবি করেছেন এর আগে কোনও সরকার গঙ্গা নদীর পরিচ্ছন্নতা বজায় রাখার কোনও উদ্যোগ নেয়নি। মোদী সরকারই প্রথম নমামি গঙ্গে প্রকল্পের সূচনা করে গঙ্গাকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে। নদীর নাব্যতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে বলে দাবি করেছিলেন। তারপরেই গঙ্গা মিশনের ডিরেক্টরের এই বই নতুন করে চাঞ্চল্য ফেলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+