করোনারকালে প্রতিবন্ধীদের প্রতি কি সরকারের আরও সচেতন হওয়া উচিত! জোরালো চর্চা শুরু
দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক কোভিড রোগীকে ঘিরে বহু পরিবারেই চলেছে হাহাকার। এদিকে, সরকাররে তরফে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একাধিক কড়া বিধি আরোপিত হয়েছে। দেশের বহু প্রান্তে লকডাউনের মতো কড়া বিধি রয়েছে। এরই মাঝে আমাদের দেশে করোনার দ্বিতীয় স্রোতে প্রতিবন্ধীরা কি উপেক্ষিত থেকে যাচ্ছেন? এই প্রশ্নের জবাবে একাধিক বক্তব্য সারা দেশ থেকে উঠে আসছে।

কলকাতা নিবাসী এক আইটি প্রফেশনাল জানাচ্ছেন তিনি তাঁর স্বামীর সঙ্গে দিল্লিতে বসবাস করেন। তবে তাঁর এক প্রতিবন্ধী বোন রয়েছে, যিনি করোনা পরিস্থিতির মাঝে দিল্লিতে রয়েছেন। এই পরিবারের দাবি, করোনার কড়া বিধির মধ্যেও প্রতিবন্ধীদের নিয়ে সেভাবে কোনও বক্তব্যই সরকার জানাচ্ছেন না। ফলে তাঁদের দাবি প্রতিবন্ধীদের নিয়ে আলাদা করে করোনা গাইডলাইন দেওয়া উচিত সরকারের।
প্রসঙ্গত, প্রতিবন্ধকার জালে আটকে পড়ে বহু মানুষ রয়েছেন যাঁরা নিজেদের মনের ভাব ব্যক্ত করতে পারেন না উপযুক্ত উপায়ে। কারোর দৃষ্টিগত সমস্যা, কারোর শারীরিক ভিন্ন সমস্যা। করোনার দানবীয় পরিস্থিতির মাঝে মানুষ যখন অসহায়, তখন এই প্রতিবন্ধী মানুষরা তার দ্বিগুন অসহায়। এই পরিস্থিতি বুঝে নিয়ে সরকারকে প্রতি এঁদের জন্য আলাদা গাইডলাইনের দাবি জানাচ্ছে বহু পরিবার।
যদিও প্রতিবন্ধীদের সাহায্যার্থে 1075, 011-23978046, 9013151515 এই হেল্প লাইন নম্বর সরকার চালু করেছে, তবুও তা করোনা পরিস্থিতিতে আর বেশি সচেতন হওয়া উচিত বলে মনে করা হচ্ছে। বহুজনেরই দাবি, প্রতিবন্ধীরা করোনা আক্রান্ত হলে , তাঁদের কোয়ারেন্টাইন পরিস্থিতি নিয়ে সরকারের আরও বেশি সচেতন থাকা উচিত। এমন অবস্থায় দৃষ্টিশক্তিহীন বা শরীরিক অক্ষমতার শিকার মানুষ কীভাবে সাহায্য পাবেন, তা নিয়ে রয়েছে জল্পনা। করোনাকালে যে সমস্ত প্রতিবন্ধী কোনও নার্সের ওপর বা অন্য কারোর উপর নির্ভরশীল, তাঁদের ক্ষেত্রে সমস্যা প্রবল । সেক্ষেত্রে সরকার কোনও আলাদা গাইডলাইন যদি দেয়, তাহলে সাহায্য পেতে পারেন এই সমস্ত বিপদগ্রস্ত মানুষরা।
করোনার করুণ পরিস্থিতিতে যখন চারিদিকে অসহায় অবস্থা, তখন বহু প্রতিবন্ধীর অভিভাবকরা মনে করছেন , সরকারের উচিত , রাজ্যভিত্তিতে কতজন প্রতিবন্ধ আক্রান্ত হচ্ছেন, তার তথ্য তুলে ধরা। করণ প্রতিবন্ধীদের মধ্যে কতজন আক্রান্ত , তা নিয়ে বহু জনের মধ্য়েই রয়েছে নানান প্রশ্ন।












Click it and Unblock the Notifications