ছত্তিশগড়ে একটি কেন্দ্রে ভোটার মাত্র ৪জন! কী ব্যবস্থা কমিশনের জানলে চমকে যাবেন

ছত্তিশগড়ে কোনও ভোটার যেন ভোটদানের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন।

ছত্তিশগড়ে কোনও ভোটার যেন ভোটদানের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। ফলে কোনও ভোটকেন্দ্রে খুব কং সংখ্যক ভোটার থাকলেও তাঁরা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন তা তাঁদের দায়িত্ব বলে কমিশন মনে করছে।

ছত্তিশগড়ে একটি কেন্দ্রে ভোটার মাত্র ৪জন! কী ব্যবস্থা কমিশনের জানলে চমকে যাবেন

ভরতপুর-সোনহাট বিধানসভা কেন্দ্রে শেরানদন্দ গ্রামের ১৪৩ নম্বর পোলিং বুথে মাত্র ৪জন ভোটার রয়েছেন। তার মধ্যে ৩জন একই পরিবারের সদস্য। তবে তাঁরাও যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করবে প্রশাসন।

জেলা নির্বাচনী অফিসার এনকে দুগ্গা জানিয়েছেন, প্রথা মেনে আগের দিন ভোটকর্মীরা বুথ কেন্দ্রে পৌঁছে যাবেন। এরপরে নির্দিষ্ট দিনে ভোট হবে।

এই গ্রামটি জঙ্গল এলাকায় অবস্থিত। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলকে এখানে পৌঁছতে অতিরিক্ত বেগ পেতে হবে। পাহাড়, জঙ্গল ও একটি নদী পেরিয়ে এই গ্রামে পৌঁছতে হবে। বড় রাস্তা থেকেও গ্রামটি ১৫ কিমি দূরে অবস্থিত।

ছত্তিশগড়ে ১২ ও ২০ নভেম্বর দুই দফায় ভোট হবে। ১১ ডিসেম্বর বাকী চার রাজ্যের সঙ্গে এই রাজ্যের ভোটের ফলাফলও প্রকাশিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+