বেঙ্গালুরুতে করোনা যোদ্ধাদের ভরসা রফির গান, দেখুন ভিডিও
বেঙ্গালুরুতে করোনা যোদ্ধাদের ভরসা রফির গান, দেখুন ভিডিও
প্রাণঘাতী করোনাকে প্রতিহত করতে এবার সামনের সারি থেকে লড়ছেন দেশের বিভিন্ন হাসপাতালের চিকিত্সক, নার্স, স্বাস্থ্যসেবা কর্মীরা। অনেকেই আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে অনেকের। এমতাবস্থায় করোনা সঙ্কটে হতাশা কাটাতে এবার অভিনব উপায় খুঁজে বের করলেন বেঙ্গালুরুর কোয়ারেন্টাইন সেন্টারের চিকিত্সক, স্বাস্থ্যসেবা কর্মীরা।

মানসিক হতাশা কাটাতে বেঙ্গালুরুর এই কোয়ারেন্টাইন সেন্টারের চিকিত্সক, স্বাস্থ্যসেবা কর্মীদের বিখ্যাত বলিউডি গানে মেতে উঠতে দেখা গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ওই কোয়ারেন্টাইন সেন্টারের তিন জন স্বাস্থ্যসেবা কর্মী কোভিড ব্লকের বাইরে বাইরে গায়ক মহম্মদ রফির গানে গলা মিলিয়ে নাচ করছেন।
Healthcare heroes in Bengaluru hospital lip-sync Rafi's hit song to de-stress | via @NewsRaghav @indiatvnews #IndiaFightsCorona pic.twitter.com/7POOzzPcMi
— shashwat bhandari (@ShashBhandari) June 2, 2020
বর্তমানে বেঙ্গালুরুতে ৩৮৫ জনেরও বেশি করোনা রোগীর খোঁজ মিলেছে। পাশাপাশি গোটা শহরে ৩৬টির বেশি কন্টেনমেন্ট জোন রয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও গোটা রাজ্য দক্ষতার সঙ্গে করোনা সঙ্কটের মোকাবিলা করার জন্য সোমবার কর্ণাটক সরকারের প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওইদিন একটি ভিডিও বার্তার মাধ্যমে রাজীব গান্ধী স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রৌপ্য জয়ন্তী উদযাপনের সময় এ কথা বলতে দেখা যায় মোদীকে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুউরাপ্পা, রাজ্যপাল বজুভাই ভালা, চিকিৎসা শিক্ষামন্ত্রী কে সুধাকর, উপ-মুখ্যমন্ত্রী সিএন অশ্বথনারায়ণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications