বাবরি মসজিদ ধ্বংস মামলা : সমস্যায় পড়তে পারেন লালকৃষ্ণ আদবানি

বাবরি মসজিদ ধ্বংস কাণ্ডে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি সহ জড়িত বিজেপি নেতারা অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করতে পারেন।

নয়াদিল্লি, ৭ এপ্রিল : বাবরি মসজিদ ধ্বংস কাণ্ডে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি সহ জড়িত বিজেপি নেতারা অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করতে পারেন। গত ২৫ বছর ধরে এই মামলা ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট এই অবস্থাকে ন্যায়দান এড়িয়ে যাওয়ার ঘটনা বলে মন্তব্য করেছে।

বাবরি মসজিদ মামলা : সমস্যায় পড়তে পারেন লালকৃষ্ণ আদবানি

ফলে সুপ্রিম কোর্ট এই মামলার ট্রায়াল আগামী ২ বছরের মধ্যে শেষ করতে নির্দেশ দিতে চলেছে লখনৌ আদালতকে। প্রয়োজনে প্রতিদিন শুনানির কথা বলা হতে পারে।

বৃহস্পতিবার সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ও আরও ১২ জন বাবরি মসজিদ ধ্বংস ষড়যন্ত্রে জড়িত। প্রযুক্তিগত কারণে আদবানি সহ বাকী অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ খারিজ হয়েছে। সেই সংক্রান্ত অভিযোগের শুনানি ফের শুরু হোক বলে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে সিবিআই।

শুধু তাই নয়, এই সংক্রান্ত মামলা রায়বরেলি থেকে লখনৌয়ে নিয়ে যাওয়ার জন্যও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই চার্জশিটে বলেছে, বাবরি মসজিদ ধ্বংসের আগে বিনয় কাটিয়ারের বাড়িতে গোপন বৈঠকে ছক কষা হয়। তারপরই বাবরি মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বস্তুত ১৯৯০ সাল থেকেই আদবানি সহ বাকীরা মসজিদ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন যা বাস্তব রূপ পেয়েছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের প৪যবেক্ষণ, ২৫ বছর ধরে একটা মামলা ঝুলে থাকতে পারে না। বিচারব্যবস্থার স্বার্থেই তাই এর নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এবং মামলা লখনৌয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ আদালতের অসম্মতি নেই বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+